জননেত্রী শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হওয়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অভিনন্দন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দল আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয় লাভ করায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানান।

একই সাথে সরকার, প্রশাসন, নির্বাচন কমিশনার, বাংলাদেশ পুলিশ, র‌্যাব ফোর্সেস, বিজিবি, আনসার, পোস্টগার্ড এবং সশস্ত্র বাহিনীর প্রসংশনীয় সহযোগিতায় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়সহ সকল জনগণ নিরাপদে ও নির্ভিগেড়ব তাদের ভোটাধীকার প্রয়োগ করতে পারায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।