× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

হরিনাখোল বিলের নাওদারার সুইচগেট খুলে মাছ ধরার কারনে কৃষকের ফসলের চরম ক্ষতি

admin
হালনাগাদ: শনিবার, ৮ অক্টোবর, ২০১৬

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার অন্তগর্ত মধুখালী উপজেলার সাবেক ডুমাইন ইউনিয়ন বর্তমান আড়পাড়া ইউনিয়নে হরিনাখোল বিল নামে একটি বিল আছে। এই বিলে কৃষকের জমি এক দুই শত একর। এই বিল আমন ধানে বিখ্যাত। তাছাড়া এই বিলে একটি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি আছে। এই সমিতির নাম হরিনাখোল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি।

এই বিলে সরকারী উদ্দ্যোগে মধুখালী উপজেলা মৎস অফিসার সমবায় সমিতির মাধ্যমে মাছ ছাড়েন যাতে ভালোভাবে বিলে পানি রেখে আমন ধান আবাদ করা যায়। বর্তমান কৃষকের মাঠে আমন ধানের গলায় ধান এসেছে এমন সময় অর্থলোভী কিছু লোকজন যেমন আউয়ুব শেখ পিং- মোঃ জহুর শেখ, মোঃ আকবর শেখ পিং মৃত- ইমান উদ্দিন শেখ, অমল মন্ডল পিং- মৃত- লক্ষন চন্দ্র মন্ডল, শরৎ মন্ডল পিং- ফটিক মন্ডল, মোঃ নুরুল ইসলাম পিং- মৃত কাওছার শেখ, মোঃ আদেল শেখ পিং- মৃত আব্দুল শেখ, সর্ব সাং পূর্ব আড়পাড়া। মোঃ রাগিব হোসেন বাবু মুন্সী পিং-মৃত মকবুল হোসেন মুন্সী, সাং উজানদিয়া, পোষ্টঃ কামারখালী, থানাঃ মধুখালী, জেলাঃ ফরিদপুর দলগণ নাও দারা সুইজগেট ছেড়ে ভেসাল পেতে মাছ ধরে কৃষকের ফসলের চরম ক্ষতি করছে। এই সংবাদ পেয়ে উপজেলা সিনিয়র মৎস অফিসার মোঃ সাইফুল ইসলাম প্রশাসনের সাহায্যে বানা কেটে দিয়ে যান এবং বলেন ফসলের জন্য বাধ থাকবে ও সবাই উন্মুক্ত মাছ ধরে খাবে কেউ কারো সাথে কোন প্রতিবাদ ও ঝামেলা করতে পারবে না। তাছাড়া ফসলের স্বাভাবিক অবস্থা ফিরে এলে পানি ছেড়ে দিবে।

এমতাবস্থায় কৃষকের ক্ষতির কথা চিন্তা করে হরিনাখোল বিলের পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মোঃ রুহল আমিন মোল্যা নাওদারায় পুনরায় বাধ দেওয়ার ব্যবস্থা করার জন্য পুলিশ সুপার জেলা প্রশাসক, নির্বাহী প্রকোশলী ফরিদপুর, জেলা সমবায় অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মধুখালী, উপজেলা প্রকোশলী অধিদপ্তর মধুখালী, ভারপ্রাপ্ত কর্মকর্তা মধুখালী থানা, উপজেলা সমবায় কর্মকর্তা মধুখালী এবং আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান বাবুকে লিখিত অভিযোগ করে অবগত করান এবং কৃষকের ফসলের ক্ষতি রক্ষা করার আবেদন জানান।


এ ক্যটাগরির আরো খবর..