× Banner
সর্বশেষ
নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল মাদারীপুরে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবাণির পশুরহাট, মলম পার্টির দৌড়াত্ম ঠেকাতে তৎপর পুলিশ

হত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পূজার পোষাক বিতরণ করেন সোনারতরী

admin
হালনাগাদ: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  প্রাথমিক বিদ্যালয়ের হত দরিদ্র দশ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পূজার পোষাক বিতরণ করেন শিক্ষা এবং আর্তমানবতার সেবায় নিয়োজিত একটি সেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন “সোনারতরী”।

 ১৬/০৯/২০১৭ তারিখ রোজ শনিবার সোনারতরী এডুকেশন অ্যান্ড সোস্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন এর আয়োজনে কারফা পাবলিক একাডেমী, উজিরপুর, বরিশাল এর লাইব্রেরি কক্ষে শিক্ষার্থীদের মধ্যে পোষাক বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে আসন্ন দূর্গা পৃজা উপলক্ষ্যে ব্যক্তিগত তহবিল হতে ভীষ্মদেব বাড়ৈ ( ব্যবস্থাপক, কর্মসংস্থান ব্যাংক, যশোর শাখা) এবং চন্দনা বিশ্বাস (প্রধান শিক্ষক, বিলগাব বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়) দম্পতি পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ের দশ জন হত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পূজার পোষাক বিতরণ করেন।

পোষাক প্রাপ্ত শিক্ষার্থীরা হলোঃ বৃষ্টি বিশ্বাস এবং কথা রায়- কারফা সরকারী প্রাথমিক বিদ্যালয়; অয়ন হালদার এবং বৈশাখী মজুমদার- পীরেরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়; স্বর্না হালদার এবং নীরব হালদার- মাদ্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়; মেঘলা হালদার এবং টুম্পা বাড়ৈ- বিলগাব বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়; স্নিগ্ধা হালদার এবং মিঠূ মজুমদার- কারফা ০২ নং সরকারী প্রাথমিক বিদ্যালয় ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারফা পাবলিক একাডেমীর সম্মানিত প্রধান শিক্ষক বাবু সুশীল কুমার ওঝা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জনাব জামাল হুজুর, বাবু ভীষ্মদেব বিশ্বাস, বাবু শংকর বিশ্বাস লিটু, বাবু প্রনয় বিশ্বাস, বাবু সুনীল বিশ্বাস, বাবু প্রতাপ বিশ্বাস, শ্রীমতি হিরণ্ময়ী বিশ্বাস এবং কবি লিটু।

অনুষ্ঠানটি সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন সোনারতরী সুযোগ্য সাংগঠনিক সম্পাদক বাবু বিজয় কৃষ্ণ বিক্রম।

অনুষ্ঠান শেষে, সোনারতরীর রূপকার বাবু ভীষ্মদেব বাড়ৈ; সভাপতি বাবু সদানন্দ বিশ্বাস এবং সাধারণ সম্পাদক বাবু সঞ্জিত মন্ডল সোনারতরীর জন্য সবার আশির্বাদ কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..