× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

সাংবাদিক রাজিব শর্মার দৃষ্টিতে ষোড়শ সংশোধনীর রায়ের বিরুদ্ধে প্রতিক্রিয়া

admin
হালনাগাদ: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭

ষোড়শ সংশোধনীর বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের পর সরকারের দায়েরকৃত আপিল শুনানির শেষ হওয়ার পরপরই আপিল বিভাগ যেকোনো দিন রায় ঘোষণার জন্য রেখেছিলেন। তবে আপিল শুনানির গতি-প্রকৃতি শুনে সাংবাদিক হিসেবে বুঝতে পারছিলাম যে, সরকারের আপিল সম্ভবত খারিজ হয়ে যাবে। কারণ হাইকোর্ট বিভাগের রায়কে অধিকাংশ এ্যামিক্যাস কিউরি(বাংলায় নামকরণ করা হয়েছে আদালতের বন্ধু) সমর্থন করে নানা রকম আইনি ব্যাখ্যা দিয়েছিলেন। একমাত্র আজমাউল হোসেন কিউসি ছাড়া প্রায় সব (দুইজন উপস্থিত ছিলেন না)। সবাই বিচারপতিদের অপসরণ করার ক্ষমতা সংসদের হাতে রাখার পক্ষপাতি ছিলেন না। এ্যামিক্যাস কিউরি হিসেবে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বক্তব্য রাখার সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজার সাথে তুমুল উত্তপ্ত বাক্যবিনিময় হয়। আপিল বিভাগ অ্যাটর্নি জেনারেল একাধিকবার তার বক্তব্য আইনসম্মতভাবে পেশ করার জন্য পরামর্শ দিয়েছিলেন। একবার তো শুনানির সময় সাত বিচারপতি আসন ত্যাগ করেছিলেন। শেষাবধি আপিল বিভাগের রায়ের পরপরই এক রাজনৈতিক ঝড় বয়ে যাচ্ছে। ক্ষোভের পরিমাণ সরকারি দলের দিকেই বেশি।

পাশাপাশি বিএনপি যখন এই বলে সন্তোষ প্রকাশ করল যে, এই রায়ের মধ্য দিয়ে বর্তমানের
রাজনীতি ও সমাজনীতির বাস্তব পরিছন্ন চিত্র ফুটে উঠেছে। অবশ্য প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা কোনো দল বা ব্যক্তিবিশেষকে আক্রমণ করে এই রায় দিয়েছেন বলে আমাদের সেটা কখনো মনে হয়নি। প্রধান বিচারপতি ছাড়াও অন্য ছয় বিচারপতি তাদের মতামত প্রদান করেছেন। তাদের সবার মতামত সবার কাছে গ্রহণযোগ্য হবে এমনটা আশা করা ঠিক হবে না। সেই কারণে প্রধান বিচারপতি সবার কাছে গ্রহণযোগ্য সমালোচনা প্রত্যাশা করেছেন। কিন্তু সমালোচনা এখন যেভাবে ক্ষমতাসীন দলের নেতা ও সিকি নেতারা প্রধান বিচারপতির বিরুদ্ধে এমন আক্রমণ শুনাচ্ছেন তাতে করে নতুন করে আদালত অবমাননার বিষয়ে চিন্তাভাবনা করতে হবে। আমাদের অনেক নেতা ও মন্ত্রীর বক্তব্য শুনে মনে হয়েছে তারা বিচার বিভাগের বিরুদ্ধে এক অঘোষিত যুদ্ধ ঘোষণা দিয়ে ফেলেছেন। ভাবখানা এইরকম যে, অ্যাপিলেট ডিভিশন একবার আমাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করুক- তারপর সেখানেই শুরু হবে আসল লড়াই। অবশ্য প্রধানমন্ত্রী এখন অবধি সেই রকম দীপ্র উষ্মা প্রকাশ করেননি। উপরন্তু তিনি সবাইকে ধৈর্য ধারণ করার পরামর্শ প্রদান করেছেন। কারণ তিনি উদাহরণ টেনেছেন এই বলে, পাকিস্তান সুপ্রিম কোর্ট তাদের প্রধানমন্ত্রীকে অযোগ্য বলে ঘোষণা করলেন সেখানে কোনোরকম তুলকালাম কাণ্ড ঘটেনি।

এর মধ্য দিয়েই এটা বলার চেষ্টা করেছেন সেটা হলো, ষোড়শ সংশোধনীতে এমন কিছু নেই যা নিয়ে উভয়পক্ষের কাছে ক্ষোভ আর উল্লাসের কারণ ঘটতে পারে। এবার আসা যাক এই রায়ে এমন কী আছে যা আওয়ামী লীগের ক্ষোভের কারণ থাকতে পারে। অবশ্য এ কথা ঠিক যে, এই রায় প্রধান বিচারপতির মনোবিশ্লেষণ অদূর ভবিষ্যতে আওয়ামী লীগের কাছে বিপদের কারণ মনে হতে পারে। তবে এই মুহূর্তে তাদের সরকারের পতন হবে না এটা নিশ্চিত করে বলা যায়। আবার আমাদের মনে রাখতে হবে বর্তমান আওয়ামী লীগ সরকারের অবস্থা ঘরপোড়া গরুর মতন, সিঁদুরে মেঘ দেখলে মূর্ছা যাওয়ার মতো অবস্থা। তাই তাদের অশান্ত আওয়াজ প্রতিধ্বনি সবাইকে ভাবিয়ে তুলেছে।

এই আস্বাভাবিক প্রতিক্রিয়াকে দেশের মুষ্ঠিমেয় আওয়ামীপন্থী রাজনৈতিক বিশ্লেষকরা আরো খামাখা বাড়িয়ে তুলেছেন। এ জন্য নিরপেক্ষ রাজনৈতিক সমালোচকরা ক্রমান্বয়ে দেশে ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। আওয়ামীপন্থী বেশ কিছু আইনজীবী বারবার বলেছেন, তাদের লড়াই হবে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে। কিন্তু কাজেকর্মে সেই রকম মনে হচ্ছে না। তারা একাধারে বিক্ষোভ ও মানববন্ধন করছেন। একজন মন্ত্রী তো বলেই ফেললেন, বর্তমান প্রধান বিচারপতি আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় বিচারপতি হয়েছেন। তার এই মন্তব্যের অর্থ তিনি সব সময় সরকারের অনুগত থাকবেন। মুক্তিযোদ্ধাবিষয়কমন্ত্রী মোজ্জাম্মেল হক সরাসরি বলেই ফেলেছেন, প্রধান বিচারপতি তার শপথ ভেঙেছেন। তার প্রধান বিচারপতি হিসেবে থাকার কোনো যোগ্যতা নেই।

অপর দিকে সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকী ষোড়শ সংশোধনীর বিষয়ে তাজ্জব কথা শুনিয়েছেন। তিনি এই বাতিলের রায় কার মদদে হয়েছে তাও তিনি জানেন। কে লিখে দিয়েছেন তাও তিনি জানেন। তবে তিনি বলবেন না। ঠিক এইরকম কথা বলেছেন সংসদ সদস্য আইনজীবী ফজলে নূর তাপস।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কথা না-ই বা উল্লেখ করলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষোভ আরো মারাত্মক হয়েছে। কারণ তিনি প্রধানমন্ত্রীর বিচারপতির পাকিস্তানকে উদাহরণের তালিকায় টেনে আনাটা তার দারুণ না পছন্দের কাজ বলে উল্লেখ করেছেন। তবে বিস্ময়কর বিষয় হলো, এখন পর্যন্ত আপিল বিভাগ কোনো আদালত অবমাননার বিষয়ে কোনো রুল জারি করেননি। অবশ্য অদূর ভবিষ্যতে করবেন বলে মনে হচ্ছে না। কারণ প্রধান বিচারপতি ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন রাজনৈতিক ফাঁদে পা বাড়াবেন না তারা। তবে বিচারপতিরা একেবারে ধোয়া তুলসী পাতাও নয়।

বিচারপতিদের অনেকেই দেশ ও জাতির সঙ্কটকালীন সময়ে আপসকামিতার পরিচয় দিয়েছেন। স্বৈরাচার এরশাদের আমলে বিচারপতি আহসান উদ্দীন চৌধুরীর ভূমিকা আমরা সবাই কম-বেশি জানি। অনেক সামরিক শাসক ভয় দেখিয়ে বিচারপতিদের দিয়ে অনেক অসংবিধানিক কাজ করিয়ে নিয়েছেন। বর্তমান আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এ বি এম খাইরুল হক সংবিধান লঙ্ঘন করে আইন কমিশনের চেয়ারম্যান পদে আসীন হয়ে আছেন। সেলুকাশ কথিত বিচিত্র দেশেই এটা সম্ভব।

এবার আসা যাক আসল বিষয়ে, এসব মন্তব্য যে বাংলাদেশের এখন অবধি আদালত অবমাননার সুনির্দিষ্ট আইন নেই। তবে তার অর্থ এই নয় যে, এ দেশে আদালত অবমাননার জন্য আপিল বিভাগ কিংবা হাইকোর্ট ডিভিশন কাউকে শাস্তি প্রদান করেননি। দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক ও সাংবাদিক জেল খেটেছেন। তাদের অপরাধের তুলনায় এসব নেতাকর্মীর মন্তব্য আরো কঠোরতর হয়েছে বলে মনে হচ্ছে। আমাদের আইনাঙ্গনের বিশিষ্ট আইনজীবীদের সাথে একাধিকবার কথা বলে দেখেছি, তারা মনে করেন ১৯২৩ সালের আদালত অবমাননার আইনটি একেবারে সেকেলে হয়ে গেছে। তবে বেশ কিছু দিন আগে আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বর্তমান সরকারের দু’জন ডাকসাইটে মন্ত্রীকে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করলেও তাদের মন্ত্রিত্ব যায়নি। তারা বহাল তবিয়তে মন্ত্রীই আছেন। আমি আগেই বলেছি আদালত অবমাননার সুনির্দিষ্ট সংজ্ঞা নেই। তবে আমাদের ক্রিমিনাল প্রোসিডিউর কোডের ১০৮(গ) এর ধারায় আদালত অবমাননা বিষয়ে সামান্য কিছু উপাদান আছে। উল্লেখযোগ্য অংশ পড়া যাক :

প্রচার করিতেছে বা প্রচারের চেষ্টা করিতেছে বা কোন প্রচারের সহায়তা দিতেছে এমন উক্ত ম্যাজিস্ট্রেট যদি মনে করেন ব্যবস্থা গ্রহণের পর্যাপ্ত কারণ রহিয়াছে তাহা হইলে তিনিই অতঃপর বর্ণিত উপায়ে উক্ত ব্যক্তিকে এক বছরের অধিক ম্যাজিস্ট্রেট যাহা উপযুক্ত মনে করেন সেই রকম সদাচারণের জন্য জামিনদার ব্যতীত কোন মুচলেকা সম্পাদনের আদেশ দেয়া হইবে না। উহার কারণ দর্শানোর জন্য বলবেন।
(সূত্র : ক্রিমিনাল প্রোসিডিউর কোড : অনুবাদক গাজী শামসুর রহমান)

বেশ কিছু দিন আগে আমাদের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ একটি ডাবল বেঞ্চ-(রাষ্ট্র বনাম সম্পাদক মানবজমিন) মামলায় সিনিয়র বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম (বর্তমানে আইনজীবী) আদালত অবমাননা বিষয়ে সুদীর্ঘ রায় দিয়েছিলেন। রায়টি পরে উযধশধ ষধি ৎবঢ়ড়ৎঃ-৫৭, ঢ়ধমব- ৩৫৯-এ প্রকাশিত হয়েছে। আগ্রহী পাঠকরা এটি পড়ে দেখতে পারেন। বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের মতে, আদালতের রায়ের বিরুদ্ধে সমালোচনা করার অধিকার সব নাগরিকের রয়েছে। তবে সমালোচনাটি যথাযথ হতে হবে।

সাবেক বিচারপতি গোলাম রব্বানী তার একটি রায় আপিল বিভাগের শুনানির আগে পেপার পত্রিকায় নিজের রায়কে সমর্থন করে নিবন্ধ লিখেন, যার জন্য জনাব রব্বানীকে আপিল বিভাগ তিরস্কার করেন। এসব করা সত্ত্বেও তৎকালীন আওয়ামী লীগ সরকার বিচারপতি গোলাম রাব্বানীকে কয়েকজন বিচারপতিকে সুপারসিড করে আপিল বিভাগের বিচারক করেন।

এটা অবাক করার বিষয় এই যে, আমাদের বর্তমান প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার পর সুপ্রিম কোর্টের বিরাজমান দুই দলের আইনজীবীরা তাঁকে জমকালো সংবর্ধনা দিয়েছিলেন। বেশ কিছু দিন আগে প্রধান বিচারপতি হিসেবে এস কে সিনহা দুই বছরপূর্তি উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে বর্তমান অ্যাটর্নি জেনারেল নানা রকম প্রশংসার বন্যায় ভাসিয়ে দিয়েছিলেন। এখন এই একটি রায়ের কল্যাণে তিনি হয়ে গেলেন অযোগ্য বিচারপতি।

আওয়ামী লীগ নেতাকর্মীরা যেভাবে হুঙ্কার ছাড়ছেন তাতে করে আমাদের ভয় হচ্ছে আবার সেই লাঠিমিছিলের মতো দৃশ্য দেখতে হয় কি-না?

কারণ আমরা তৎকালীন পাকিস্তানের প্রধান বিচারপতি গায়নিজ খ্রিষ্টান কর্নওয়ালিস তাঁর একটি রায়ে আমাদের স্মরণ করিয়ে দিয়েছিলেন এই বলে-
যেকোনো রায়ের যুক্তিসঙ্গত সমালোচনায় দোষ নেই, বরং সাদরে গ্রহণযোগ্য। যদি রায়টির সমালোচনা করা হয় তা নির্ভুল নয় বা শুদ্ধ নয়, তবে বিচারকের প্রতি সমালোচনা বা দোষারোপ নয়। সেহেতু একজন বিচারপতি ভুল রায় দিতে পারেন- কিন্তু সমালোচনাটি যে কারণে যার ফলে বিচারপতিকে ছাড়িয়ে বিচারব্যবস্থার প্রতি বিরূপ ধারণা হয় সে ক্ষেত্রে আদালত অবমাননা হয়। (সূত্র : Dhaka law report-16, Supreme court: page- 535)

বলাবাহুল্য আদালত অবমাননার ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য রায় (তবে আবার পাকিস্তান চলে এলো বলে দুঃখিত।) এটা মেনে চলার সবার দায়িত্ব। কিন্তু প্রশ্ন থেকে যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা তা মানছেন কি?

লেখক : রাজিব শর্মা, সাংবাদিক ও তরুণ লেখক


এ ক্যটাগরির আরো খবর..