ঝিনাইদহ প্রতিনিধি॥১৬সেপ্টেম্বর’২০১৭ঃ মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর বর্বর নৃশংশ ভাবে হত্যাযজ্ঞ, নারী ধর্ষন ও বাড়ী ঘর জ¦ালিয়ে দেশ ত্যাগে বাধ্য করা সহ বিশে^ মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে কালীগঞ্জে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কালীগঞ্জ ইমাম পরিষদের আয়োজনে শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মেইন বাসস্টান্ডে অনুষ্টিত এ মানববন্ধনে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ এর জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজিম আনার। ধর্মপ্রান মুসল্লি সহ কালীগঞ্জের ধর্মবর্ণ নির্বিশেষে সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশগ্রহন করেন। কালীগঞ্জ উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওঃ ওসমান গনির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, পৌর আ’লীগের সাংগাঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র আশরাফুল আলম আশরাফ, ছাত্রলীগ উপজেলা শাখার সভাপতি আনিচুর রহমান মিঠু মালিথা, ইমাম পরিষদের সেক্রেটারী বাসস্টান্ড জামে মসজিদের ইমাম ফারুক নোমানী, খতিব খালিদ সাইফুল্লাহ মিরাজ ও মাওঃ শফিক রেহমান সহ নেতৃবৃন্দ।
সমাবেশে প্রধান অতিথি এমপি আনার সহ অন্নান্য বক্তাগন বলেন, রোহিঙ্গা মুসলিমদের গনহত্যা ও নির্যাতন বন্ধ করতে সবাইকে সেচ্চার হতে হবে। আজ থেকে আমরা বার্মার সকল পন্য কেনা ও ব্যাবহার বর্জন করব। পাশাপাশি নির্যাতনের শিকার মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সাহার্য্যে সবাই এগিয়ে আসবে। এ জন্য ইমাম পরিষদ আগামী ২০ সেপ্টেম্বর সংগৃহিত ত্রান সমাগ্রি নিয়ে এমপি আনারের নেতৃত্বে উখিয়া গিয়ে সরেজমিনে শরনার্থীদের মাঝে ত্রান সামগ্রি বিতরন করবেন।





