সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক কে আর্থিক সহায়তা দিলেন কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৫ সেপ্টেম্বর’২০১৭ঃ  সড়ক দুর্ঘটনায় আহত কালীগঞ্জের সাংবাদিক সোহরাব হোসেন কে দেখতে গেলেন কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সোমবার দুপুরে যশোর সদর হাসপাতালে তাকে ক্লাবের নেতৃবৃন্দ দেখতে যান।

রোববার বিকেলে কালীগঞ্জ-কোটচাঁদপুুর সড়কের নওদাগাঁ নামক স্থানে শাপলা পরিবহনের সাথে একটি পিকআপ ও মটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে সাংবাদিক সোহরাবসহ ৪ জন আহত হয়। আহতদের মধ্যে সোহরাব হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালের তৃতীয় তলার ১০নং ওয়ার্ডের ২৪ নং বেডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সাংবাদিক সোহরাব চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত আকাশ খবর পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি ও কালীগঞ্জের বালিয়াডাঙ্গা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

সাংবাদিক সোহবার হোসেনের দুর্ঘটনার খবর পেয়ে সোমবার দুপুরে তাকে যশোর সদহাসপাতালে দেখতে যান কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাসান জাকির, সহ-সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক নয়ন খন্দকার, সাংগঠনিক সম্পাদক বাবুল আক্তার, কোষাধ্যক্ষ বেলাল হুসাইন বিজয়, প্রচার সম্পাদক আরিফ মোল্ল্যা, কার্যকরী সদস্য (ফটো সাংবাদিক) কালাম গাজী প্রমুখ।

এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ তার চিকিৎসার খোঁজ-খবর নেন এবং উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।