আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ প্রতিনিধি ঃ গত ২৩শে সেপ্টেম্বর শনিবার, দীর্ঘ ৫৫০ কিঃমিঃ পথ অতিক্রম করে কক্সবাজারের উখিয়ায় অসহায় নির্যাতিত অসহায় রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরন করতে ছুটে গেলেন, ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা পরিষদের জনপ্রিয় ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির, যুগ্ম আহ্বায়ক, মতিয়ার রহমান মতি।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৯ অক্টোবর মিয়ানমারের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর বেশ কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার ঘটনা ঘটে। এতে সীমান্ত রক্ষী বাহিনীর ১২ সদস্য নিহত হয়। ওই হামলার জন্য রোহিঙ্গা মুসলমানদের দায়ী করে আসছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী।
মিয়ানমার সরকারের উস্কানিতে সে দেশের সেনাবাহিনী ও সন্ত্রাসী গোষ্ঠিকর্তৃক রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর উপর অমানবিক নির্যাতন, খুন ও অগ্নিসংযোগ এবং গণহত্যা চালিয়ে যাচ্ছে। ১৯৭৮সাল থেকে এ পর্যন্ত মিয়ানমারে নির্যাতন নিপীড়নের শিকার হয়ে, বিশেষ করে মিয়ানমারের সামরিক জান্তা ও বর্তমান তথাকথিত মানবতাবাদী নেত্রী অং সান সুচি’র তথাকথিত গণতান্ত্রীক সরকারের অত্যাচার ও নির্যাতনের কারণে হাজার হাজার রোহিঙ্গা মুসলমান নিহত হয়েছে এবং লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলমান প্রাণ বাঁচাতে বাংলাদেশে প্রবেশ করেছে। গণহত্যা থেকে নারী-শিশু, আবাল-বৃদ্ধ বনিতা কেহই রেহাই পাচ্ছে না।
নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির, যুগ্ম আহ্বায়ক, মতিয়ার রহমান মতি, কোটালীপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান, মতিউর রহমান হাজরা, কিশোরগঞ্জের ভাইস চেয়ারম্যান ও আহবায়ক উপজেলা এসোসিয়েশন কেন্দ্রিয় কমিটর ১৫ জন নের্তৃবৃন্দ।




