স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ: শামীম

শরীয়তপুর প্রতিনিধি: পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। যার সুফল জনগণ ইতিমধ্যে পেতে শুরু করেছে।

চিকিৎসাসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণে যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ ও জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুনীর আহাম্মদ খানের সভাপতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. খলিলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রূপা রায়, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক সৈয়দ হেমায়েত হোসেন, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান আলী রাড়ী, সাধারন সম্পাদক হাসানুজ্জামান খোকন, পৌর মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী প্রমূখ।

উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন, পর্যাপ্তসংখ্যক জনবল নিয়োগ, পরিবার পরিকল্পনা, নার্সিং সেবার উন্নয়ন, স্বাস্থ্য খাতে তথ্যপ্রযুক্তির ব্যবহার,

আইন ও নীতিমালা প্রণয়নসহ স্বাস্থ্য খাতে তার সরকার ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করেছে। এরআগে তিনি পদ্মানদীর ডান তীর রক্ষা বাধঁ (নড়িয়া রক্ষা বাধঁ) প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।