× Banner
সর্বশেষ
বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার আবাসন খাতে চরম মন্দা: অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ প্রণোদনার তাগিদ নওগাঁয় ত্রৈমাসিক নাগরিক সংযোগ সিএসও হাব সভা অনুষ্ঠিত  কৃষক থেকে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ঝিকরগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা কোটালীপাড়ায় আর্জেন্টিনার সমর্থকদের শোভাযাত্রা পঞ্চগড়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত পাখির কলকাকলিতে মুখর পাইকগাছার হাড়িয়া আবাদ; প্রকৃতিতে নান্দনিক রূপ প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে – প্রধানমন্ত্রী

অসামাজিক কার্যকলাপের অভিযোগে গৃহবধূর ও হাকিম

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক গৃহবধুর ও আব্দুল হাকিম নামে এক যুবক আটক হয়েছিলেন।

গত শনিবার ১৩ এপ্রিল দিবাগত রাত অনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার সিম্বা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। সেই যুবক আব্দুল হাকিম সদর ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত মানিকের ছেলে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, উপজেলার সিম্বা দক্ষিণপাড়া গ্রামের জনৈক চাকুরীজীবি এক ব্যক্তির স্ত্রীর ঘরে দাউদপুর গ্রামের মৃত মানিকের ছেলে আব্দুল হাকিম অসামাজিক কার্যকলাপ করার উদ্দ্যেশে ঘরের ভিতরে প্রবেশ করে। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেড়ে তাদের দুইজনকে আটকে দেয়। এর পর স্থানীয় লোকজন রাণীনগর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই গৃহবধু ও যুবককে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনা ঘটার পড় থেকে প্রভাবশালী কিছু ব্যক্তিরা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। থানা পুলিশ তাদের দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করে রবিরার ১৪ এপ্রিল আদালতে প্রেরণ করেন। জেলা হাজত থেকে ওই গৃহবধু ও যুবক গত সোমবার জামিন পেয়েছেন। ঘটনাটি ঘটার পর থেকে স্থানীয় লোকজনের মধ্যে ঘটনাটি কানাঘোষা হচ্ছে।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান বলেন, স্থানীয় লোকজন থানায় খবর দিলে তাদের দুইজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় তাদের দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছিলে।#


এ ক্যটাগরির আরো খবর..