যশোরে চাকরিচ্যুতির প্রতিবাদে স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন

যশোরে চাকরিচ্যুতির প্রতিবাদে স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন
health worker human chain for job

মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চাকরিচ্যুত করার প্রতিবাদে যশোরে মানববন্ধন করেছেন বেসরকারি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালের মোড়ে এ মানববন্ধন করেন তারা। আধা ঘণ্টাব্যাপী মানববন্ধনে যশোরের বিভিন্ন ক্লিনিকের অর্ধশতাধিক কর্মী অংশ নেন।

মানববন্ধন থেকে স্বাস্থ্যকর্মীরা জানান, চিকিৎসকরা ক্লিনিকে না আসায় রোগীরা ফিরে যাচ্ছেন। যে কারণে অধিকাংশ ক্লিনিক বন্ধ হয়ে গেছে। ক্লিনিক মালিকরা বিনা বেতনে ছুটি দিয়ে দিয়েছেন। আর যেসব ক্লিনিক খোলা আছে তার মালিকরা বেতন দিচ্ছেন না।

ফলে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। এ অবস্থায় ক্লিনিক মালিকদের বেতন ভাতা দেয়ার নির্দেশনাসহ খাদ্য সহায়তার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।