নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নওগাঁর মহাদেবপুরে নিজ বাড়ির গলিতে দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন অলিফ চন্দ্র দত্ত (৫০) নামে এক স্বর্ণালংকার ব্যবসায়ী। এ সময় তার কাছ থেকে ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে উপজেলা সদরের দুলালপাড়ায় হামলার ঘটনা ঘটে। পরে রাত সোয়া ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

নিহত অলিফ চন্দ্র দত্ত দুলালপাড়া গ্রামের মৃত শুনিল চন্দ্র দত্তের ছেলে এবং মহাদেবপুর বাজারের দত্ত জুয়েলার্সের স্বত্বাধিকারী।

অলিফের ছোট ভাই প্রশান্ত চন্দ্র জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাদেবপুর বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওয়ানা হন অলিফ।

বাড়ির গলিতে পৌঁছালে দুর্বৃত্তরা পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। এ সময় তার কাছে থাকা ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৬ লাখ টাকা ও দোকানের হিসাব-নিকাশের খাতাপত্র নিয়ে পালিয়ে যায় তারা।

এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই পড়েছিলেন অলিফ। পরে তার আরেক ভাই তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করলে স্বজনরা উদ্ধার করে চিকিৎসার জন্য মহাদেবপুর হাসপাতালে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন রাত সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক বলেন, এ ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে তাকে আক্রমণ করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

রাজশাহী রাজপাড়া থানা পুলিশ লাশের ময়নাতদন্তের ব্যবস্থা করেছে। এ বিষয়ে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।