কেন খাবেন টক দই

স্বাস্থ্য ডেস্ক: টক দইয়ের রয়েছে অনেক উপকারী গুণ। সম্প্রতি গবেষণায় দেখা গেছে, টক দই রক্তের ক্ষতিকারক কোলেস্টেরল এলডিএল বা ভিএলডিএল কমাতে সাহায্য করে। এতে যারা ডায়াবেটিস, হার্টের অসুখ বা উচ্চ রক্তচাপে ভুগছেন, টক দই তাদের জন্য সাহায্যকারী বন্ধুর মতো কাজ করবে। তাদের নিয়মিতভাবে অবশ্যই দৈনিক এক কাপ টক দই খাওয়ার অভ্যাস করা উচিত।

টক দই ঘরে পাতা হলেই সবচেয়ে ভালো। গ্রীষ্মকালে দেহের জন্য অন্যতম আদর্শ খাদ্য টক দই। এটি অত্যন্ত পুষ্টিকর। এতে ভিটামিন ‘সি’ বাদে সব ধরনের ভিটামিন, মিনারেলস, উচ্চ মানের প্রোটিন, ফ্যাট এবং ল্যাকটোজ নামক কার্বোহাইড্রেট থাকে। অনেকের দুধ খেলে সহজে হজম হয় না, তাদের জন্য টক দই উপযুক্ত।

টক দই আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, শিশুদের মস্তিষ্ক, দাঁত ও হাড়ের সুগঠন করে দেহের সঠিক বৃদ্ধি বজায় রাখে।

এ ছাড়া বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে; অন্ত্রনালিতে ভিটামিন ‘বি’ তৈরি করে। তাই খাদ্যতালিকায় নিয়মিত টক দই রাখুন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।