× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করুন ঋতুস্রাবের আগে

admin
হালনাগাদ: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: কিছু নারীর ঋতুস্রাবের আগে কোষ্ঠকাঠিন্য সহ বিভিন্ন সমস্যা হয়। কিছু বিষয় মেনে চললে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করা যায়।

ঋতুস্রাবের জন্য ইসট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন জড়িত থাকে। প্রোজেস্টেরন হরমোন হজমের ওপর প্রভাব ফেলে। সাধারণত ঋতুস্রাব শুরু হওয়ার পরপরই কোষ্ঠকাঠিন্যের সমস্যা চলে যায়। এ সমস্যা কমাতে ভালোভাবে ঘুমানো, মানসিক চাপ মুক্ত থাকার চেষ্টা করুন। পাশাপাশি আরো কিছু কাজ করতে পারেন।

বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে প্রকাশিত হয়েছে ঋতুস্রাবের আগে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধের কিছু উপায়ের কথা।

    • ঋতুস্রাবের আগে আঁশজাতীয় খাবার বেশি করে খান। এটি ঋতুস্রাব শুরুর আগে কোষ্ঠকাঠিন্য কমাবে।
    • যেসব খাবারে অনেক বেশি লবণ থাকে, সেগুলো এড়িয়ে যান। ঋতুস্রাবের আগে প্রক্রিয়াজাত খাবার খাবেন না। এটি হরমোন ও হজমে সমস্যা করবে।
    • শারীরিক পরিশ্রম করুন।
    • মদ্যপান ও কফি দুটোই হজমে সমস্যা করে, তাই ঋতুস্রাবের আগে দুটো জিনিস খাওয়াই এড়িয়ে যাওয়া ভালো।
    • পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। এটি হজম ভালো করতে কাজ করবে।
    • মটরশুটি খান।
  • এই পরামর্শগুলো মেনে চলার পরও যদি সমস্যা থেকে যায়, তবে চিকিৎসকের পরামর্শ নিন।


এ ক্যটাগরির আরো খবর..