বাংলাদেশে করোনায় আক্রান্ত ১৮৩৮, মৃত্যু ৭৫ এবং সুস্থ্ ৫৮

বাংলাদেশে করোনায় আক্রান্ত ১৮৩৮, মৃত্যু ৭৫ এবং সুস্থ্ ৫৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছেন আরো ২৬৬ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৩৮ জনে। একদিনেই ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭৫ জনে। নতুন করে ৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৮ জন।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

দেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭৫ জনে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে নিজ বাসা থেকে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

মন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২১৯০টি। এর মধ্যে ২৬৬ জনের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।