× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

নিউজ ডেস্ক

স্বামী-স্ত্রীর একসাথে বিষ পান, স্বামীর মৃত্যু

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
স্বামী-স্ত্রীর একসাথে বিষ পান, স্বামীর মৃত্যু

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় স্বামী-স্ত্রী এক সাথে বিষ পানে আত্মহত্যার চেষ্টার করেছে বলে জানা গেছে। এতে স্ত্রী বেচে গেলেও স্বামী মারা যান।বুধবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।

নিহত ব্যাক্তি উপজেলার যদুনন্দী ইউনিয়নের যগনাথদী গ্রামের আলীম সরদারের পুত্র শাহাদাত সরদার (২৮)।

জানা গেছে, মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে ওই যুবক ও তার স্ত্রী বিষ পান করে। পরিবারের লোকজন রাতেই দুইজনকেই পার্শ্ববর্তী মুকসুদপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসায় স্ত্রী সুস্থ হলেও স্বামী শাহাদত সরদারের অবস্থা অবনতি হয়। বুধবার দিবাগত রাতে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়।

সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসিকুজ্জামান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..