× Banner
সর্বশেষ
রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত: প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে স্মারক সংবর্ধনা হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার

পিকেবি প্রকাশ

স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
মধুসুদন গোস্বামী মহারাজের তিরোভাব

আজ শ্রাবণ কৃষ্ণাষ্টমী তিথি। ওঁ বিষ্ণুপাদ পরিব্রাজকাচার্য ত্রিদণ্ডি স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ।

১৯৫৩ সালের ২ আগষ্ট রবিবার এবং ১৩৬০ বঙ্গাব্দ ১৭ শ্রাবণ কৃষ্ণাষ্টমী তিথিতে মায়াপুরস্থ শ্রীশ্রী গৌর গিরিধারী মন্দিরের আচার্যপাদ ওঁ বিষ্ণুপাদ ত্রিদণ্ডি স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজ বাংলাদশের নোয়াখালী জেলায় জন্ম গ্রহণ করেছিলেন। পিতা ভূবনেশ্বর গোস্বামী ও মাতা শ্রীমতি রাধারাণী দেবী।

পিতার চাকুরীর কারনে কুষ্টিয়া জেলার আলমডাঙ্গায় তিনি বড় হয়েছেন, ভালবেসেছেন মানুষকে। এখান থেকেই তিনি সাম্য ও অসাম্প্রদায়িকতার বাণী দিয়ে সব ধর্ম বর্ন ও মানুষের মন জয় করেন। এই মহামানবের জন্মস্থানেও পালিত হচ্ছে এই উৎসব। ভারত, বাংলাদেশসহ পৃথিবীর অনেক দেশে রয়েছে অগণিত শিষ্য ভক্ত।

ভারতের শ্রীধাম মায়াপুরস্থ শ্রী গৌরগিরিধারী মঠ, হুগলী বামনডাঙ্গায় শ্রী শ্রমণ গৌড়ীয় মঠ, বাংলাদেশে পঞ্চগড় জেলার আটোয়ারীতে শ্রী গৌর গিরিধারী মঠ, পীরগঞ্জের ঘিডপে শ্রী রাধা গিরিধারী মঠ, বামনহাটে শ্রী শ্রমণ গোস্বামী গৌড়ীয় মঠ, ময়দান দিঘীতে শ্রী গৌড় গোবিন্দ জিউ মন্দির ও অন্যান্য নামহট্ট সংঘের প্রতিষ্ঠাতা এই মহাপুরুষ।

বাংলাদেশের পঞ্চগড় জেলার বোদা থানাধীন বানিয়াপাড়া শ্রীশ্রী নৃসিংহ মন্দির প্রাঙ্গনে ভারতের মায়াপুরস্থ শ্রীশ্রী গৌর গিরিধারী মন্দিরের প্রতিষ্ঠাতা আচার্যপাদ পরমারাধ্যতম মহাপুরুষের আবির্ভাব তিথি দুইদিন ব্যাপী উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। এই মহামানবের শিষ্য ভক্তবৃন্দ এ মহাভাগবত এর শুভ আবির্ভাব তিথি রাজধানী ঢাকার নারিন্দা শ্রীশ্রীমাধ্বগৌড়ীয় মঠে মহাসমারোহে উদ্‌যাপন করছে।

এছাড়াও ঠাকুরগাও জেলা সদরে লস্করা টুপলিতে শ্রীশ্রী শ্যামসুন্দর গৌড়ীয় মঠে তার হাজার হাজার শিষ্যভক্তের ঐকান্তিক ইচ্ছায় এই মহামানবের আবির্ভাব তিথি পালিত হচ্ছে।

উপস্থিতিতে শ্রীল গুরু মহারাজের একান্ত প্রিয়জন শ্রীশ্রী নৃসিংহ গৌড়ীয় মঠের বর্তমান আচার্য্যপাদ ত্রিদন্ডী স্বামী শ্রীমদ্ভক্তি বিনোদানন্দ ভাগবত মহারাজের পৌরহিত্যে সংকীর্ত্তন শ্রীমুখে শ্রীগুরু পাদপদ্মের আবির্ভাব তিথির বিশেষ পূজা এবং শ্রীল গুরুদেবের মহিমা কীর্ত্তন বিশেষ ভোগরাগ মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হইবে। এছাড়া রাজধানী ঢাকার নারিন্দা শ্রীশ্রী মাধব গৌড়ীয় মঠে আবির্ভাব তিথির বিশেষ পূজা এবং শ্রীল গুরুদেবের মহিমা কীর্ত্তন বিশেষ ভোগরাগ মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হচ্ছে।

তিনি ৬৬ বছর বয়সে ২০১৯ সালের ৪ ডিসেম্বর (২০ অগ্রহায়ন) অগ্রহায়ণ মাসের শুক্লা অষ্টমী তিথিতে ভারতের মায়াপুরে নিজ প্রতিষ্ঠিত গৌর গিরিধারী মঠে অবস্থানকালীন জাগতিক ধাম থেকে মহাপ্রয়াণ করেছেন।

 

প্রণাম মন্ত্র

গোবর্দ্ধনে কুসুমকুঞ্জ নিবাস নিষ্ঠম্‌।

সাদ্‌গুণ্য পূর্ণ কবি কল্য দয়ার্দ্রচিত্তম্‌।।

শ্রীগৌরকৃষ্ণ চরিতামৃত দান মুগ্ধম।

ভক্তিপ্রসাদ মধুসূদন পাদমীলে।।


এ ক্যটাগরির আরো খবর..