‘স্বামীকে জ্বালাবেন না’ বলায় বিপাকে মালয়েশিয়া সরকার

‘স্বামীকে জ্বালাবেন না’ বলায় বিপাকে মালয়েশিয়া সরকার

গোটা বিশ্বের প্রায় সব দেশেই চলছে লক-ডাউন। মালয়েশিয়াও তার বাইরে নয়। করোনাভাইরাস থেকে বাঁচার শেষ চেষ্টা ঘরে থাকাটাই। কিন্তু এই ঘরে থাকাটাও সুখকর হচ্ছে না অনেকের।  বিশেষ করে পুরুষদের জন্য।

স্ত্রীর জ্বালায় বাসায় কাজ করাটাই নাকি অসম্ভব হয়ে পড়েছে মালোয়েশিয়ায় অনেক স্বামীর। এমন রসিকতা চলছে মালয়েশিয়া, বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া জুড়ে। সেই রসিকতায় তাল মিলিয়ে সেদেশের সরকারও বললেন, ‘স্বামীকে জ্বালাবেন না।’ সরকারের এমন কথা বলার পর বেশ বিপাকেই পড়তে হয়েছে। নারী সমাজের সমালোচনার মুখে পড়তে হয়েছে এমন উক্তি করে।

এ নিয়ে দেশটির নারী উন্নয়ন বিভাগের মহাপরিচালক আখমা হাসান বলেছেন, ইতিবাচক বার্তাই দিতে চেয়েছিলাম যেন বাড়ীতে থেকে পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা যায়। কিন্তু হলো বিপরীত। এমন ঘটনার জন্য আমরা ক্ষমা চাইছি।’

এদিকে সিএনএন বৃহস্পতিবার একটি নির্দেশনা দেয়। যেখানে উল্লেখ ছিল, ঘরে বসে নারীরা কী কী করবেন আর করবেন না। যেখানে উল্লেখ ছিল, স্বামীকে না জ্বালাতে। সিএনএন এর এমন দিক নির্দেশনাকেও নারী অবমাননা উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে মালোয়েশিয়ান অল অ্যাকশন সোসাইটি। এরপর সিএনএন তাদের দিকনির্দেশনামূলক পোস্ট সরিয়ে দেয়।

উল্লেখ্য, কিছু কিছু ক্ষেত্রে পুরুষরা আসলেই নির্যাতিত। স্ত্রীর নির্যাতনে অসহ্য জীবনযাপন করেন কিন্তু মানসন্মানের কথা ভেবে লোক লজ্জার ভয়ে মুখ খুলতে পারেননা বেশিরভাগ পুরুষ। একটা সময়ে নারী নির্যাতন বেশি হত। এখন পুরুষ নির্যাতন ও হয় প্রবল তা আমরা তেমন জানতে পারি না । পুরুষ নির্যাতনের যদি জন্য বিশেষ আইন থাকতো তাহলে জানা যেত কত না জানা গল্প।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।