× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান

ডেস্ক

জীবন ও স্বার্থ পরোয়া না করে নিষ্ঠার সাথে দেশের সেবায় নিয়োজিত আনসার বাহিনী -স্বরাষ্ট্র উপদেষ্টা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
জীবন ও স্বার্থ পরোয়া না করে

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জাতীয় উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিজেদের জীবন ও স্বার্থ পরোয়া না করে নিষ্ঠা, দায়িত্ববোধ ও দেশপ্রেমে জাতির সেবায় নিয়োজিত থাকে। বলেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,  দেশের সর্ববৃহৎ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের বিভিন্ন প্রয়োজনে যাতায়াতজনিত সমস্যার সম্মুখীন হতে হয়। তাদের এ ভোগান্তি লাঘব ও সুবিধা বৃদ্ধির লক্ষ্যে আজকের ট্রান্সপোর্ট সার্ভিস চালু করা হয়েছে।

জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নির্বাচনের সময় সব থেকে বেশি নিয়োজিত থাকবে আনসার। প্রতিটি কেন্দ্রে থাকবেন ১৩ জন সদস্য। এ ছাড়া এবারই প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন আনসার নিয়োজিত থাকবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার করা হচ্ছে, যা অব্যাহত থাকবে। নির্বাচনের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে বলে আশা করছি।


এ ক্যটাগরির আরো খবর..