মেহেরপুর জেলা স্বেচ্ছা সেবকলীগের পক্ষ থেকে নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসুলকে শুভেচ্ছা ও অভিনন্দন

মেহের আমজাদ, মেহেরপুর (২৯-১২-১৬) মেহেরপুর জেলা স্বেচ্ছা সেবকলীগের পক্ষ থেকে নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসুলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে ।

মেহেরপুর সদর থানা স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন-এর নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে গোলাম রসুল চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় । এ সময় সেচ্ছা সেবকলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম, জাফর ইকবাল পোলেন সহ অন্যান্য নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন । এ ছাড়াও মেহেরপুরের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।