বেনাপোল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ

বেনাপোল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ
নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ
বেনাপোল পৌরসভার আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা, মতবিনিময় ও ব্যাপক গণসংযোগ চালিয়েছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং পৌর মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।
​বুধবার (১৮ আগস্ট) সকালে তিনি পৌর এলাকার ২  নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা ও প্রধান প্রধান সড়কে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই নির্বাচনী তৎপরতা চালান। গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করেন এবং এলাকার টেকসই উন্নয়ন ভাবনাসংবলিত লিফলেট বিতরণ করেন।
​গণসংযোগকালে মেয়রাকাঙ্ক্ষী ইমদাদুল হক ইমদাদ বলেন, “বেনাপোল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্ত শহর ও বন্দর নগরী হলেও এখানকার মানুষ কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা থেকে এখনও বঞ্চিত।” তিনি একটি পরিচ্ছন্ন, মাদকমুক্ত, নিরাপত্তাবেষ্টিত ও আধুনিক ‘স্মার্ট বেনাপোল’ গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
​ইমদাদুল হক ইমদাদের নির্বাচনী ও উন্নয়ন প্রতিশ্রুতিসমূহ:আধুনিক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, কারিগরি শিক্ষার মাধ্যমে যুবক-যুবতীদের কর্মসংস্থান এবং নারী ক্ষমতায়ন নিশ্চিত করা
আধুনিক বাস টার্মিনাল, ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা, স্টেডিয়াম এবং শিশু ও সাধারণ মানুষের জন্য বিনোদন পার্ক নির্মাণ।
​নিরাপত্তা ও সুশাসন: সিসিটিভি ক্যামেরা দিয়ে সমগ্র পৌরসভা পর্যবেক্ষণ করে নিরাপদ শহর গড়ে তোলা, বয়স্ক ও দুস্থদের পাশে দাঁড়ানো এবং স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক সেবা নিশ্চিত করা।
​গণসংযোগে বেনাপোল পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ ইমদাদুল হক ইমদাদের পক্ষে পৌরবাসীর সমর্থন কামনা করে ওয়ার্ডের সর্বস্তরের সুশীল সমাজ ও সাধারণ জনগণের সাথে জনসংযোগ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।