পবিত্র ঈদুল আজহার নামাজের সংশোধিত সময়সূচি

 যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে আগামী ১২ আগস্ট সোমবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাআত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে।

 জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজে ইমামতি করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ড. মাওলানা মুশতাক আহমদ।

 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাআত অনুষ্ঠিত হবে। প্রথম জামাআত সকাল ৭টা, দ্বিতীয় জামাআত সকাল ৮টা, তৃতীয় জামাআত সকাল ৯টা, চতুর্থ জামাআত সকাল ১০টা এবং পঞ্চম ও সর্বশেষ জামাআত সকাল ১০.৪৫ টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।