× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

রাই কিশোরী

আজ ভাদ্র সংক্রান্তি শ্রীবিশ্বকর্মা পূজা

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
https://thenewse.com/wp-content/uploads/Vishwakarma-Puja.jpg

আজ ভাদ্রমাসের সংক্রান্তি বা কন্যা সংক্রান্তি  শ্রীবিশ্বকর্মা পূজা। বিশ্বকর্মা পুজো আসা মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর ঘণ্টা বেজে যাওয়া। মনে হয় যেন,প্রতি বছর ভগবান বিশ্বকর্মাই দেবী দুর্গার দূত হয়ে মর্ত্যে এসে আমাদের কানে কানে মা দুর্গার আগমনীর কথা বলে যান।

আজ সূর্য কন্যা রাশিতে প্রবেশ করে। কন্যা সংক্রান্তির দিনেই বিশ্বকর্মার পুজো হয়।  সনাতন ধর্মে বিশ্বকর্মা হলেন দেবশিল্পী। স্থাপত্য, শিল্প, সৃষ্টি, নির্মাণই তাঁর কর্ম। শাস্ত্রমতে দেবগুরু বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধা এবং অষ্টম বসু প্রভাস পুত্র বিশ্বকর্মা। পৌরাণিক কাহিনী অনুসারে, প্রাচীনকালের সমস্ত অস্ত্রশস্ত্র ও প্রাসাদগুলি ভগবান বিশ্বকর্মাই নির্মাণ করেছিলেন। ভগবান ব্রহ্মা বিশ্বজগতের সৃষ্টির দায়িত্ব তাঁর হাতেই অর্পণ করেন।

বিশ্বকর্মা পুরাণ অনুযায়ী আদি নারায়ণ সবার আগে ব্রহ্মা ও তার পর বিশ্বকর্মার রচনা করেন। মনে করা হয় ব্রহ্মার সঙ্গে মিলে ইনি সৃষ্টির নির্মাণ করেন। বিশ্বকর্মা পূজা বিশেষত শিল্প, কারিগর এবং ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সংযুক্তদের জন্য। ভগবান বিশ্বকর্মার পূজা করলে ব্যবসা-বাণিজ্যে বৃদ্ধি হয়। জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। বিভিন্ন কারখানা, অফিস, বাড়িতে যাদের গাড়ি ও অন্যান্য মেশিন আছে এবং বিভিন্ন নির্মাণ স্থানে বিশ্বকর্মার পূজা সর্বাধিক প্রচলিত। কাজের ক্ষেত্রে শ্রী বৃদ্ধির জন্য বিশ্বকর্মার পুজো করা হয়। বিশ্বকর্মাকে যন্ত্রের দেবতা মনে করা হয়। তাই বিশ্বকর্মা পুজোর দিনে যন্ত্রপাতি, নির্মাণ কাজের সঙ্গে জড়িত মেশিন, দোকান, কারখানা ইত্যাদির পুজো করা হয়। পাশাপাশি এই দিনে চলে ঘুড়ির লড়াই।

বিশ্বকর্মা পুজোর দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার পোশাক পরিধান করুন। পূজার স্থান পরিষ্কার করুন। ভগবান বিশ্বকর্মার ছবি বা মূর্তি স্থাপন করে পূজা শুরু করুন। দেবশিল্পী বিশ্বকর্মার পূজা করার সঙ্গে সঙ্গে আপনার কাজের সমস্ত সরঞ্জাম এবং যন্ত্রপাতিতে তিলক লাগান। সরঞ্জামগুলিরও পুজো করুন। শাস্ত্রে বর্ণিত সঠিক বিধি মেনে ভগবান বিশ্বকর্মার পূজা করুন। বিশ্বকর্মাকে পান, সুপারি, হলুদ, অক্ষত, ফুল, ফল এবং মিষ্টি নিবেদন করুন। ধূপ ও প্রদীপ জ্বালান।

বিশ্বকর্মা বৈদিক দেবতা, ঋগবেদের ১০ম মণ্ডলে ৮১ এবং ৮২ সূক্তদ্বয়ে বিশ্বকর্মার উল্লেখ আছে। ঋগবেদ অনুসারে তিনি সর্বদর্শী এবং সর্বজ্ঞ। তাঁর চক্ষু, মুখমণ্ডল, বাহু ও পদ সবদিকে পরিব্যাপ্ত। তিনি বাচস্পতি, মনোজব, বদান্য, কল্যাণকর্মা ও বিধাতা অভিধায় ভূষিত। তিনি ধাতা, বিশ্বদ্রষ্টা ও প্রজাপতি।

এবার জেনে নেওয়া যাক, বিশ্বকর্মা পুজোর সহজ মন্ত্রদংশপালঃ মহাবীরঃ সুচিত্রঃ কর্মকারকঃ। বিশ্বকৃৎ বিশ্বধৃকতঞ্চ বাসনামানো দণ্ডধৃক। ওঁ বিশ্বকর্মণে নমঃ।

বিশ্বকর্মা পুজোর মন্ত্র

বিশ্বকর্মার পুজোয় ‘ওম আধার শক্তপে নমঃ’, ‘ওম কূমিয় নমঃ’, ‘ওম অনন্তম নমঃ’ ‘পৃথিবৈ নমঃ’

মন্ত্রের জপ করা উচিত। জপের সময় রুদ্রাক্ষ মালা ব্যবহার করবেন।

বিশ্বকর্মা পুজোর শুভক্ষণ

১৭ সেপ্টেম্বর কন্যা সংক্রান্তি। এদিন সূর্য কন্যা রাশিতে প্রবেশ করে। কন্যা সংক্রান্তির দিনেই বিশ্বকর্মার পুজো হয়। চলচি বছর কন্যা সংক্রান্তির পুণ্যকাল থাকছে ১৭ সেপ্টেম্বর সকাল ৬টা ৭ মিনিট থেকে ১৮ সেপ্টেম্বর ৩টে ৩৬ মিনিট পর্যন্ত।

পূজো নিষেধ রাহুলের সময়ঃ  ১৭ তারিখ সকাল ৯ঃ০০ টা থেকে সকাল ১০ঃ৩০মিনিট।

উল্লেখ্য, সনাতন ধর্মে সব দেব-দেবীর পুজোর তিথি স্থির হয় চন্দ্রের গতি প্রকৃতির উপর ভিত্তি করে। শুধুমাত্র বিশ্বকর্মা পুজোর তিথি স্থির হয় সূর্যের গতি প্রকৃতির উপর নির্ভর করে। সূর্য যখন রাশি পরিবর্তন করে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে, সেই দিনই পালিত হয় বিশ্বকর্মা পূজা। অর্থাৎ প্রতি বছর ভাদ্রমাসের সংক্রান্তি বা কন্যা সংক্রান্তির দিনেই বিশ্বকর্মা পুজো করার প্রথা প্রচলিত।


এ ক্যটাগরির আরো খবর..