স্পিকারের সাথে ইতালির রাষ্ট্রদূতের বিদায়ি সাক্ষাৎ

বিশেষ প্রতিবেদকঃ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ তাঁর কার্যালয়ে ইতালির বিদায়ি রাষ্ট্রদূত মারিও পালমা (গধৎরড় চধষসধ) সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, বিনিয়োগ, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে চলেছে বাংলাদেশ। ইতিমধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করেছে – ২০২৪ সালের মধ্যে উন্নয়নশীল দেশে পরিণত হবে। ২০৪১ সালের মধ্যে ক্ষুধা, দারিদ্র ও বৈষম্য মুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ড. শিরীন শারমিন বলেন, বর্তমান সরকার বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য সারাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে। তিনি এসব বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ইতালির বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান।

মারিও পালমা বলেন, বাংলাদেশের রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য। এ দেশে কর্মজীবনে অনেক সুখকর স্মৃতি রয়েছে – যা বারবার বাংলাদেশের কথা স্মরণ করিয়ে দেবে বলে তিনি উল্লেখ করেন। এ সময় তিনি বাংলাদেশে সামগ্রিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে এসব তথ্য জানা যায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।