স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৫০ লাখ টাকা মুল্যের ৫শ গ্রাম হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
বুধবার(০৫ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় বেনাপোল সীমান্তের বড়আচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা চোরাচালানীদের ধাওয়া করে এ মাদক দ্রব্য জব্দ করে।
বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে হেরোইনের একটি চালান প্রবেশ করছে। পরে বিজিবি সীমান্তে অভিযান চালালে পাচারকারীরা একটি পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যায়। এসময় ব্যাগের মধ্য থেকে ৫শ গ্রাম হেরোইন পাওয়া যায়।
৪৯ ব্যাটালিয়ন বিজিবির চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার কাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মাদক দ্রব বেনাপোল পোর্ট থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





