× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

স্ত্রী কে কুপিয়ে হত্যা করল স্বামী

admin
হালনাগাদ: সোমবার, ৯ নভেম্বর, ২০১৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শাহেনা আক্তার (৩০) নামের একজন গৃহবধুকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী বাবুল মিয়াকে আটক করেছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) রাতের কোনো এক সময় উপজেলার বুধন্তী ইউনিয়নের শশই গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (৯ নভেম্বর) সকাল নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত গৃহবধূর ভগ্নিপতি হারুন মিয়া অভিযোগ করে বলেন, শাহেনার স্বামী বাবুল দীর্ঘদিন ধরে পরকীয়ায় লিপ্ত। এজন্য তিনি মাঝে-মধ্যেই তাকে মারধর করতেন। এর ধারাবাহিকতায় রোববার রাতে তিনি শাহেনাকে কুপিয়ে হত্যা করেছেন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা বলেন, নিহতের মাথা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বামী বাবুল মিয়াকে আটক করা হয়েছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।


এ ক্যটাগরির আরো খবর..