× Banner
সর্বশেষ
সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নবম পে স্কেল: বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা, বাড়ছে ৫০ শতাংশ বেতন ত্রয়োদশ জাতীয় সংসদের ৯.৩৮ লাখ কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা কাল আজ বুধবার (১০ জুন) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক

এবার নরসিংদীতে হিন্দু যুবককে কুপিয়ে হত্যা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭

নরসিংদী প্রতিনিধিঃ   স্ত্রীর সামনেই সুজন সাহা (৩৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার মধ্যরাতে সদর উপজেলার চিনিশপুর কালিবাড়ির কাছে এ ঘটনা ঘটে।

নিহত সুজন সাহা রাজধানীর পীরের বাগ এলাকার বিমল সাহার ছেলে।

নিহত সুজন সাহার পরিবার জানায়, প্রায় পাঁচ মাস পূর্বে নরসিংদীর রাজাদী এলাকার কাশীনাথ সাহার মেয়ে অদিতি সাহাকে বিয়ে করে সুজন। বিয়ের পর থেকেই অদিতি সবার আড়ালে ঘণ্টার পর ঘণ্টা মোবাইলে কথা বলতেন। পরে তার কাছ থেকে মোবাইল নিয়ে নেয়া হয়। এ ঘটনায় স্বামী-শাশুড়ির সঙ্গে মনোমালিন্য হলে বুধবার অদিতি কাপড়-চোপড় ও গহনা নিয়ে মনসা পূজার নাম করে বাবার বাড়ি উদ্দেশে বেরিয়ে যান।

এ ঘটনার পর সুজন বাধ্য হয়ে তাকে বাবার বাড়িতে নিয়ে যান। রাতে ট্রেন থেকে নেমে সাড়ে ১১টার দিকে রিকশা করে রজাদী যাবার পথে চিনিশপুর কালি বাড়ির কাছে দুর্বৃত্তরা সুজনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার শাহরিয়ার আলম জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..