× Banner
সর্বশেষ
শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ – স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন, সেপ্টেম্বর পর্যন্ত লাগানো হবে ১১ লাখের বেশি গাছ অকার্যকর তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট চুরি-ডাকাতি রোধে গ্রামভিত্তিক পাহারার আহ্বান, মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাজধানীর উত্তরায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখে ফেরার সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত পদ্মপুরাণ, উপনিষদ ও আধ্যাত্মিক দর্শনের আলোকে জগন্নাথদেবের রথযাত্রার তাৎপর্য কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার জগন্নাথের রথযাত্রা: মাসির বাড়ি নয়, মাতৃস্নেহের টানে গুন্ডিচা মন্দিরে প্রত্যাবর্তন ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা

স্কুলছাত্রীকে ধর্ষনের প্রতিবাদে চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

Kishori
হালনাগাদ: বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় দুই বন্ধু মিলে স্কুলছাত্রীকে ধর্ষনের ঘটনায় জড়িতদের বিচারের দাবী জানিয়েছেন ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু। বুধবার সকাল ১০ টায় উপজেলার গট্টি ইউনিয়নের বড় লক্ষনদিয়া গ্রামে চেয়ারম্যান বাড়িতে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবী জানান।

ধর্ষনের ঘটনায় জড়িতদের বিচারের দাবী জানিয়ে বুধবার সকাল ১০ টায় সংবাদ সম্মেলনে গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু বলেন, এই শান্ত জনপদকে যারা অশান্ত করার চেষ্টা করবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। গণমাধ্যম ফেসবুকে যারা মিথ্যা অপ-প্রচার চালায় তাদেরকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

ইউপি চেয়ারম্যান সংবাদ সম্মেলনে স্কুলছাত্রী ধর্ষনের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য সরকারের কাছে জোর দাবী জানিয়েছেন। তিনি আরও বলেন,সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার বিরুদ্ধে বিভিন্ন সময় আমার প্রতিপক্ষের লোকজন বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছে। আমি এই অপপ্রচারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাধারন জনগনের ভোটে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগনকে সাথে নিয়ে মাদক সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। বর্তমানে আমার এলাকা অনেকটাই মাদক মুক্ত।

জানা গেছে, গত ৫ এপ্রিল রাতে প্রকৃতির ডাকে সাড়া দিলে ঘরের বাইরে বের হয় যুগিডাঙ্গা গ্রামের নবম শ্রেনীর এক ছাত্রী। সে সময় ওত পেতে থাকা দুই বন্ধু সাকিল ও জাবের মেয়েটির মুখ চেপে ধরে বাড়ির পাশে বাগানে নিয়ে ধর্ষণ করে। সাকিল যুগিডাঙ্গা গ্রামের মাসুদ শেখের ছেলে ও জাবের লক্ষনদিয়া গ্রামের বজলু মাতুব্বারের ছেলে। শুধু ধর্ষণ করে ক্ষ্যান্ত হয়নি তারা। ধর্ষনের ভিডিও চিত্র মোবাইলে ধারণ করে তা আবার ফেসবুকে প্রচার করে। ফেসবুকে প্রচার হলে বিষয়টি এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়। এঘটনায় সালথা থানা পুলিশ সোমবার (২২ এপ্রিল) সাকিলকে গ্রেফতার করেছে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খান বলেন, স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনার সাথে জড়িত সাকিল শেখকে গ্রেফতার করে তাকে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামী জাবের পলাতক রয়েছে। তাকেও গ্রেফতারের সর্বচ্চ চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..