সৌদিআরবে একসঙ্গে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সৌদিআরবে একসঙ্গে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সৌদিআরবে এ যাবৎ কালে একদিন ৮১ জন মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা ইতিহাসে প্রথম বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সৌদির সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে,যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তারা প্রত্যেকেই হয় খুন কিংবা নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সদস্য হিসেবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত। তারা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সাইটগুলিতে হামলার পরিকল্পনা করছিল বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্যবস্তু করেছিল বা হত্যা করেছিল বা দেশে অস্ত্র পাচার করেছিল,এসপিএ যোগ করেছে। মৃতদের মধ্যে রয়েছে আল কায়দা, আইএস এবং ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা।

১২ মার্চ শনিবার সৌদি আরবে একসঙ্গে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হল। ৮১ জনের মধ্যে ৭৩ জন সৌদি নাগরিক,৭ জন ইয়েমেনি এবং ১ জন সিরিয়ার নাগরিক।  সৌদির সরকারি সংবাদমাধ্যম সূত্রে এ খবর জানা গিয়েছে।

এর আগে ১৯৮০-তে এক বারে ৬৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল সৌদিতে। ১৯৭৯-য়ে মক্কায় একটি মসজিদ দখল করে জঙ্গি কার্যকলাপ চালানোর অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। তার পর থেকে মৃত্যুদণ্ড দেওয়া থামেনি ঠিকই, কিন্তু একবারে এত মানুষের মৃত্যুদণ্ডের কথাও মনে করতে পারছেন না কেউ।

২০১৬-য় সৌদিতে শেষ বার একসঙ্গে অনেকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। সে বছরের জানুয়ারিতে একসঙ্গে ৪৭ জনকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। তার পর থেকে একসঙ্গে এত বেশি মানুষের প্রাণ কাড়ার নজির নেই। করোনা অতিমারির সময় থেকে সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর করার পরিমাণও কমে গিয়েছিল। সৌদি আরবে ১২ মার্চ শনিবার তৈরি হল নয়া নজির।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।