শার্শায় ১০টি সোনার বার সহ পাচারকারী আটক

শার্শায় ১০টি সোনার বার সহ পাচারকারী আটক
যশোর  সীমান্তবর্তী শার্শা এলাকা থেকে  ভারতে পাচারের সময় ১ কেজি ১০৮ গ্রাম ওজনের ১০টি সোনার বারসহ  হাসানুজ্জামান (২২) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা
আটক হাসানুজ্জামান বেনাপোল পুটখালী গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।
মঙ্গলবার দুপুরে  বালুন্ডা সড়কের ভাগারিখা মোড় থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে ১০টি সোনার বার ও একটি মোটরসাইকেল সহ  আটক করে।  উদ্ধার স্বর্ণের আনুমানিক সিজার মুল্য ৮৪ লাখ পঞ্চাশ হাজার টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ তানভীর রহমান জানায়, পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে। এই তথ্যের ভিত্তিতে কায়বা বিওপির একটি বিশেষ টহল দল শার্শা থানাধীন টেংড়া গ্রামস্থ বালুন্ডা হতে জামতলাগামী পাকা রাস্তার ভাগারিখা মোড় নামক স্থানে অভিযান চালায়। এসময় সন্দেহ ভাজন একটি মটরসাইকেল দাড়ি করিয়ে তল্লাশী করে এক যুবকের কাছ থেকে  ১ কেজি ১০৮ গ্রাম ওজনের (১০০ ভরি) ১০টি স্বর্ণের বার পাওয়া যায়।  পরে আটকের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।