× Banner
সর্বশেষ
হবিগঞ্জে চোখ হারানো আলিফকে দেখতে হাসপাতালে জামায়াতের আমির পরিবার জানে মৃত, সেই আলমগীর বাড়ি ফিরলেন ১৮ বছর পর,স্ত্রী আমেনা বেগম অন্যত্র বিয়ে ডিসি লেক পরিচ্ছন্নতায় মাঠে নামলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই – স্থানীয় সরকারমন্ত্রী ধর্ম নয়, বাংলাদেশি পরিচয়ই সবার আগে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র ১৮’শ শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে না -বিরোধী দলীয় নেতা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন

নিউজ ডেস্ক

সোনাইমুড়ী থানার ওসি প্রত্যাহার

admin
হালনাগাদ: বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
সোনাইমুড়ী থানার ওসি প্রত্যাহার

নোয়াখালী প্রতিনিধি:  তিন যুবককে অস্ত্রসহ আটক করে থানা থেকে ছেড়ে দেওয়ার অভিযোগে নোয়াখালীর সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত (ওসি) তহিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছে  হারুন অর রশীদ।  

মঙ্গলবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একই দিন সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয় থেকে  এক অফিস আদেশে বিষয়টি উল্লেখ করা হয়।

প্রত্যাহারের অফিস আদেশে উল্লেখ করেছে, নির্বাচন কমিশন ও পুলিশ সদরদফতরের নির্দেশে সোনাইমুড়ী থানার ওসি তহিদুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পুলিশ পরিদর্শক হারুন-অর-রশিদকে সোনাইমুড়ী থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

নির্বাচন কমিশনের এক প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচনকালীন প্রশাসনিক কারণে সোনাইমুড়ী থানার ওসিকে প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে। তাকে ওই দায়িত্ব থেকে প্রত্যাহার করে তার স্থলে একজন উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করে নির্বাচন সচিবালয়কে জানাতে বলেছে।

উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার বজরা এলাকা থেকে একটি অস্ত্রসহ তিন যুবককে আটক করে থানার নিয়ে আসে সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এএসআই) গাজী সোহেল রানাসহ পুলিশের একটি টহল দল।এরপর স্থানীয় একাধিক ব্যক্তি বিষয়টি নিয়ে ওসির সঙ্গে দেনদরবার করে ভোর পাঁচটার দিকে আটক যুবকদের থানা থেকে ছাড়িয়ে নেয়। অভিযোগ পেয়ে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়।  এ কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিবে।


এ ক্যটাগরির আরো খবর..