সেক্স সিডি দিয়ে মন্ত্রীকে ব্ল্যাকমেইল : সাংবাদিক গ্রেফতার

প্রতিবেশী ডেস্কঃ বিবিসির প্রাক্তন সাংবাদিক বিনোদ ভার্মাকে গ্রেফতার করল ভারতের ছত্তিশগড় পুলিশ। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে।

অভিযোগ, ছত্তিশগড়ের বিজেপি সরকারের এক মন্ত্রীকে তিনি সেক্স সিডি দিয়ে ব্ল্যাকমেলিং করছিলেন।

এই মুহূর্তে ফ্রিল্যান্স করেন ভার্মা। তবে ছত্তিশগড় কংগ্রেসের সভাপতি ভূপেশ বঘেলের সোশ্যাল মিডিয়া ইনচার্জও ছিলেন তিনি।

গাজিয়াবাদ পুলিশ তাঁকে গ্রেফতারির খবরের সত্যতা স্বীকার করেছে। জানিয়েছে, রায়পুরের পান্ডারি পুলিশ স্টেশনে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

ভার্মা এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়ার সদস্য, ছত্তিশগড়ের আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে লিখছেন। এ খবর নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ।

শোনা যাচ্ছে, ছত্তিশগড়ের জনৈক মন্ত্রীর একটি সেক্স সিডি তাঁর হাতে ছিল। অভিযোগ, তা দিয়ে ব্ল্যাকমেল করে টাকা তোলার চেষ্টা করছিলেন তিনি।

ভার্মা নাকি এ সপ্তাহের শুরুতে ওই মন্ত্রীর এক সহযোগীকে ফোন করে সিডির বিনিময়ে টাকা দাবি করেন। এরপর ছত্তিশগড় পুলিশের একটি দল দিল্লির এক দোকানে তল্লাশি চালিয়ে ওই সেক্স ভিডিওর ১০০০টা কপি উদ্ধার করে। সেই দোকানদারকে জেরা করে ভার্মার কাছে পৌঁছে যায় তারা।

গাজিয়াবাদ পুলিশ জানিয়েছে, ভার্মার বাড়ি থেকেও ওই সিডির বহু কপি উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে তাঁর ল্যাপটপ ও পেনড্রাইভ।

ছত্তিশগড় প্রদেশ কংগ্রেস ভার্মার গ্রেফতারের তীব্র নিন্দা করেছে। তাদের বক্তব্য, ভার্মার কাছে ওই সিডি থাকলেও তা তিনি প্রকাশ করেননি। রাজ্যের বিজেপি সরকার এভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে।

আম আদমি পার্টিরও মন্তব্য, এই ঘটনা সংবাদপত্রের স্বাধীনতার ওপর আঘাত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।