সুপার গার্লসে অভিনয় করছেন পাঁচ অভিনেত্রী

বিনোদন ডেস্কঃ নির্মাতা তানিম রহমান অংশুর ধারাবাহিক নাটক সুপার গার্লস। নিজের নিজের নামে এই ধারাবাহিকে অভিনয় করছেন পাঁচ অভিনেত্রী। ভারতের মুম্বাই থেকে নাটকের চিত্রনাট্য পাঠাচ্ছেন প্রিয়া ওয়াল। ধারাবাহিকটির নির্মাণ ভাবনা নিয়ে রঙ্গমঞ্চের সঙ্গে কথা বলেছেন নির্মাতা।

মুমতাহিনা চৌধুরী টয়া, নাদিয়া আফরিন মিম, সাফা কবির, কেয়া রহমান ও অন্বেষা এই পাঁচ তরুণীর ধারাবাহিক সুপার গার্লস প্রচারিত হচ্ছে একটি বেসরকারী টেলিভিশনে। নিজ নামেই অভিনয় করছেন তারা প্রত্যেকেই। আর নাটকটি পরিচালনা করছেন তানিম রহমান অংশু।

নাটকের চরিত্রে টয়া একজন অভিনেত্রী, সঙ্গীতশিল্পী কেয়া, টেলিভিশন সঞ্চালক সাফা, নাদিয়া একজন মডেল আর অন্বেষা অভিনয় করছেন বাস্কেটবল খেলোয়াড় হিসেবে।

ধারাবাহিকের গল্পটি আগে প্রচারিত ফাইভ ফিমেল ফ্রেন্ডসের ধারাবাহিকতা নয় বলে জনিয়েছেন নির্মাতা। সিরিজটির গল্প ও চিত্রনাট্য করেছেন ভারতের টেলিভিশন অভিনেত্রী ও চিত্রনাট্যকার প্রিয়া ওয়াল। ইংরেজিতে তিনি নাটকটির চিত্রনাট্য পাঠাচ্ছেন মুম্বাই থেকে। এরপর সেটিকে রূপান্তর করা হচ্ছে বাংলায়।

মুম্বাইয়ে বসবাসরত নাট্যকার এদেশের সমাজ বাস্তবতা কতখানি বুঝতে পারছেন জানতে চাইলে নির্মাতা বললেন, আলোচনা করে প্রযোজন মত পরিবর্তন করে নিচ্ছেন নিজেরা।

আলফা আই মিডিয়া প্রোডাকশন্স লিমিটেড প্রযোজিত ধারাবাহিকটির সূচনাসঙ্গীত করেছে জনপ্রিয় ব্যন্ডদল চিরকুট।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।