সুনামগঞ্জ এর শাল্লায় হিন্দুদের উপর হামলার প্রতিবাদে রাজনগরে টি এস এস মানববন্ধন

সুনামগঞ্জ এর শাল্লায় হিন্দুদের উপর হামলার প্রতিবাদে রাজনগরে টি এস এস মানববন্ধন
মৌলভীবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লার নয়াগাঁও গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে তরুণ সনাতনী সংঘ(টি.এস.এস), অদ্য ২২ মার্চ ২১খ্রি. রাজনগর উপজেলা ও সকল ইউনিয়ন কমিটির পক্ষ থেকে রাজনগর কলেজ পয়েন্টে এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, টিএসএস কেন্দ্রীয় কমিটি যুগ্ন-আহবায়ক, এডভোকেট প্রিতম দত্ত সজিব, মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি  মিঠুন ভৌমিক, সদস্য গোবিন্দ মল্লিক, অশোক সেন, রাজনগর উপজেলা টিএসএস সভাপতি  দিপংকর দেব, সাধারণ সম্পাদক  জনি কুমার দেব। একাত্মতা পোষণ করেন রাজনগর সরকারি কলেজ ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক মো. রিয়াজ খান, হিন্দু ছাত্র-যুব পরিষদ, ও টি এসএস  এর নেতৃবৃন্দসহ বিভিন্ন সংঘটনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত ব্যক্তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও  ঝুমন দাস আপন এর নিঃশর্ত মুক্তি দাবী করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।