ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জন

ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জন
ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জন

দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত মোট ১৯৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬৫ হাজার ৪৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এবং বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী।

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও সাম্প্রতিক সময়ে বাড়ছে। এর আগে ১৬ সেপ্টেম্বর ১ হাজার ৭৫৩ জন, ১৫ সেপ্টেম্বর ১ হাজার ৫৯৩ জন এবং ৮ সেপ্টেম্বর ১ হাজার ৫৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যানে দেশে ডেঙ্গু সংক্রমণের বর্তমান পরিস্থিতি ও হাসপাতালে রোগী ভর্তির ঊর্ধ্বমুখী প্রবণতা উঠে এসেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।