ইদ্রিস আলী বাবুর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ইমদাদুল হক ইমদাদ

ইদ্রিস আলী বাবুর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ইমদাদুল হক ইমদাদ
ইদ্রিস আলী বাবুর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ইমদাদুল হক ইমদাদ
বেনাপোল পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী বাবু অসুস্থ হয়ে যশোর কুইন্স হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে তার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ও বেনাপোল পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।
এ সময় তিনি ইদ্রিস আলী বাবুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন, চিকিৎসার সার্বিক বিষয়ে অবগত হন এবং দ্রুত সুস্থতার জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা জানান।
মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, অসুস্থতা ও বিপদের সময় সহমর্মিতা প্রকাশ করাই মানবিক রাজনীতির অন্যতম দৃষ্টান্ত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।