× Banner
সর্বশেষ
আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান

দেবব্রত রায় দিপন, সিলেট

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

Kishori
হালনাগাদ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
শার্শায় ট্রাক-ইজিবাইক

সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ ৩ সিএনজির যাত্রীর মৃত্যু হয়েছে।  আজ বুধবার ( ৬ আগস্ট ) দুপুরে  সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী শহরের আরপিনগর এলাকা দোলোয়ার হোসেনের মেয়ে আফসানা খুশী,ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর স্নেহা চক্রবর্তী, সে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের বিপুল চক্রবর্তীর মেয়ে। অপর নিহত শহরের আলীপাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম।

জানা যায়, নিহত দুই শিক্ষার্থী সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট থেকে অন্যান্য যাত্রীদের সাথে সিএনজি যুগে শহরে ফিরছিলেন। ফেরার পথে সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় বিপরীত মুখি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ( ৫০ ) ও আফসানা খুশী ( ১৭) নামের দুইজনের মৃত্যু হয়। এসময় স্থানীয়রা গুরুত্বর আহত তিনজনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠালে স্নেহা ( ১৮ ) নামের অপর শিক্ষার্থীর মৃত্যু হয়।

এঘটনায় গুরুত্বর আহত আরও দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ট্রাফিক ইনচার্জ মোহাম্মদ হানিফ মিয়া। তিনি বলেন, আমরা সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিন লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..