× Banner
সর্বশেষ
আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী

পি আই ডি

সুজলা সুফলা বাংলাদেশকে ফুলে ফলে ভরে রাখতে বেশি বেশি গাছ লাগাতে হবে -পার্বত্যমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
বেশি বেশি গাছ লাগাতে হবে

সুজলা সুফলা এই বাংলাদেশকে ফুলে ফলে ভরে রাখতে আমাদের আরো বেশি বেশি গাছ লাগাতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রয়েছে। সরকারের পক্ষ থেকে বাংলাদেশের কৃষকদের নানা ধরনের সুযোগ সুবিধা অব্যাহত রয়েছে। আগামীতে কৃষকবান্ধব এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে পুনরায় নির্বাচিত হলে কৃষকদের বিভিন্নভাবে সহায়তা প্রদানসহ তাদেরকে আর্থ-সামাজিকভাবে স্বাবলম্বি করা হবে বলে আশ্বাস প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

আজ বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে বান্দরবান জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।

“ গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা । প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এই বৃক্ষমেলা চলমান থাকবে এবং আগামী ১০আগস্ট সপ্তাহব্যাপী এই বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি ঘটবে।

এসময় বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে বিনামুল্যে ফলজ, বনজ ও ওষধি চারা বিতরণ করেন মন্ত্রী বীর বাহাদুর। বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হোসেন মো. রায়হান কাজেমী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, পাল্পউড প্ল্যান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো.মাহমুদুল হাসান, বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হক মাহবুব মোরশেদ, রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশ, বান্দরবান পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারন সম্পাদক মিনারুল হকসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..