জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ :সিলেট জেলা অটোরিক্সা চালক-শ্রমিক জোটের (রেজি নং-চট্ট-২০৯৭) অন্তর্ভূক্ত গোলাপগঞ্জ শাখার ২০১৭-২০১৯ সালের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে । শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোঃ মাখন মিয়া বাই সাইকেল প্রতিকে ৬০৪টি ভোট পেয়ে দ্বিতীয় বারের মত সভাপতি পদে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: আতাউর রহমান আনারস প্রতিকে পেয়েছেন ৫৪৩টি ভোট। সহ-সভাপতি পদে বেলাল আহমদ প্লাস প্রতিকে ৩১২টি ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: আব্দুল হামিদ লেইছ টেবিল প্রতিকে ৩১০ টি ভোট।
সম্পাদক পদে টেবিল ফ্যান প্রতিকে ৪৫০ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ জয়নাল আবেদিন পুতুল, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মনির হোসেন সিএনজি অটোরিক্সা পেয়েছেন ৩৪৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সোহেল আহমদ টুপি প্রতিকে ৪৪৪ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আফছর উদ্দিন প্রজাপতি প্রতিকে ভোট পান ৩৮৭ টি।
কোষাধ্যক্ষ পদে মোঃ ফজল আলী টায়ার প্রতিকে ৩৯৫ টি ভোট পেয়ে নির্বাচন হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অলিউর রহমান নানু হরিণ প্রতিকে পেয়েছেন ৩৮৭ টি ভোট। ১৪ জন মেম্বার প্রার্থীদের মধ্যে নির্বাচিত হয়েছেন কলস প্রতিকে(প্রাপ্ত ভোট ৩২১) আহমদ আলী, বাঘ প্রতিকে সাহেল আহমদ ( প্রাপ্ত ভোট ৩০০), দোয়াত কলম প্রতিকে আব্দুল আহাদ (প্রাপ্ত ভোট ২৭৭), ও মাছ প্রতিকে আলা উদ্দিন (প্রাপ্ত ভোট ২৫২)।



