সিলেটে বাস চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

সিলেটে বাস চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু
সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহত আলী আহমদ (৩৬) মোগলাবাজার এলাকার ইনাত আলীপুর গ্রামের মৃত আঞ্জব আলীর ছেলে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১১টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের রেঙ্গা মাদরাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আলী আহমদ মোটরসাইকেলযোগে মোগলাবাজারের দিকে যাচ্ছিলেন।
পথিমধ্যে রেঙ্গা মাদরাসার সামনে আসামাত্র বিপরীত দিক থেকে আসা সিলেটগামী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে মোগালবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠায়।
এ ব্যাপারে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে বাসের চালককে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।