সিলেটে জমে উঠেছে ঈদবাজার

সিলেটে জমে উঠেছে ঈদবাজার

সিলেটে শেষ মুহূর্তে সিলেটের মার্কেটগুলোতে প্রতিদিনই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। নগরীর ফুটপাত থেকে অভিজাত মার্কেট-কোথাও তিল ধারণের ঠাঁই নেই।

রোজার শুরু থেকেই ক্রেতা আকর্ষণে নানা সাজসজ্জা আর প্রস্তুতি নিয়ে রেখেছেন নগরীর ব্যবসায়ীরা। এবার ঈদুল ফিতর ঘিরে রোজার শেষের দিকে এসে ভালো ব্যবসা হওয়ায় খুশি বিক্রেতারা। এদিকে ক্রেতাদের অভিযোগ, দোকানিরা অতিরিক্ত দাম আদায় করছেন। প্রতিটি জিনিসের মূল্য গত বছরের চেয়ে দ্বিগুণ বা তারও বেশি।

সরেজমিন দেখা যায়, প্রতিটি ফ্যাশন হাউজ ঈদকে সামনে রেখে সেজেছে নতুন সাজে। ক্রেতাদের আকৃষ্ট করতে আনা হয় রকমারি ডিজাইনের পোশাক। আকর্ষণীয় ডিজাইনের পোশাক নজর কাড়ছে ক্রেতাদের। তাই প্রতিটি ফ্যাশন হাউজে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষণীয়।

সিলেটের অভিজাত শপিংমল ব্লু ওয়াটার শপিং সেন্টারে ঈদের নতুন পোশাক কিনতে মনিরা জানান, ঈদের মার্কেট করতে স্ব-পরিবারে এসেছি এসেছি। আমি ও দুটি করে ড্রেস কিনেছি, তবে গতবারের তুলনায় এবারে দাম কিছুটা বেশী।

জিন্দাবাজারের ব্যবসায়ী রাহেল আহমদ বলেন, ঈদকে সামনে রেখে কেনাকাটা বেড়েছে। তাই ক্রেতাদের আকর্ষণে এবারো পোশাকে রং ও ডিজাইনে ভিন্নতা মাথায় রেখে এসেছে নতুন কালেকশন। ক্রেতাদের চাহিদা অনুযায়ী আমরা পোশাক দিতে পারছি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।