সিলেটে নিজ দলের নেতাকর্মীদের হাতে খুন হওয়া ছাত্রলীগ কর্মী কাজি হাবিবুর রহমান হাবিবের খুনিদের দৃশ্য সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিসিটিভির ফুটেজে পাওয়া গেছে। আর ওই দৃশ্য দেখে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, গত মঙ্গলবার দুপুরে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী কাজি হাবিবুর রহমান হাবিবকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয়। ক্যাম্পাসের সামনে প্রকাশ্যে হাবিবকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালেভর্তি করেন।
সেখান থেকে ওই দিনই নগরীর একটি প্রাইভেট হাসাপতালে স্থানাস্তর করা হয় হাবিবকে। পরে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাবিবের মৃত্যু হয়। এদিকে, বিশ্ববিদ্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কাজী হাবিবরে উপর যারা হামলা করেছে, ওই হামলার দৃশ্য ইউনিভার্সিটির সিসিটিভিতে ধরা পড়েছে।
আর ওইসিসিটিভির ভিডিও ফুটেজের দৃশ্য থেকে ইউনিভাসির্টি কর্তৃপক্ষ ও পুলিশের সহযোগিতায় নিহত হাবিবের ভাই কাজি জাকির হোসেন বাদি হয়ে কোতোয়ালী মডেল থানায় ১১ জনের নাম উলেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার আসামিরা হলেন- মহানগর ছাত্রলীগ নেতা হোসাইন মোহাম্মদ সাগর, ইলিয়াছ আহমদ পুনম, ইমরান খান, সুবায়ের আহমদ সুহেল, ময়নুল ইসলাম রুমেল, তুহিনআহমদ, নাহিদ, আওয়াল আহমদ সোহান, আশিক, সায়মন ও নয়ন। তাদের সবাইকে সিসিটিভির ফুটেজে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।
প্রসঙ্গত, কাজি হাবিবুর রহমান হাবিব সিলেট নগরীর কানিশাইল এলাকায় একটি মেসে থাকতেন। তার গ্রামের বাড়ি কুমিলা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের রানীঘাট গ্রামে।