সিপিএল-এ গেইল-ঝড়

ক্রীড়া ডেস্ক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) জ্যামাইকা তালাওয়াস ও বার্বাডোজ ট্রাইডেন্টস ম্যাচের ফল হয়নি কয়েক দফা বৃষ্টির কারণে। দুই দলকে ১ পয়েন্ট করে নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

ব্রিজটাউনের কেনসিংটন ওভালে মঙ্গলবার বৃষ্টির আসা-যাওয়ার মাঝে খেলা হয়েছে মোটে ১০ ওভার। তাতেই  ব্যাট হাতে ঝড় তুলেছিলেন জ্যামাইকার ওপেনার ক্রিস গেইল, ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান মাত্র ২০ বলে খেলেছেন অপরাজিত ৪৭ রানের ঝোড়ো ইনিংস। তার ইনিংসে ৫টি ছক্কার সঙ্গে ছিল ২টি চারের মার।

বৃষ্টির কারণে এদিন খেলা শুরু হয় নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর। ২০ ওভারের ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১২ ওভারে। টস হেরে ব্যাট করতে নামা জ্যামাইকা গেইলের তাণ্ডবে ১০ ওভারে ২ উইকেটে ১১৬ রান তোলার পরই আবার হানা দেয় বৃষ্টি। যে বৃষ্টিতে আর একটি বলও মাঠে গড়ায়নি, দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়।

এদিন গেইলের ৪৭ রান ছাড়াও কুমার সাঙ্গাকারা ১৪ বলে ২৫ ও চাঁদউইক ওয়ালটন ২১ বলে ২৫ রান করেন। বেরসিক বৃষ্টির কারণে জ্যামাইকার বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।