× Banner
সর্বশেষ
সুন্দরবনে বনদস্যুর গুলিতে এক কাঁকড়া শিকারি আহত হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে -ধর্মমন্ত্রী সুফল পেতে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির সাথে নৈতিকতা -স্বাস্থ্যমন্ত্রী Australian Speaker to Visit Bangladesh দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সাথে ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পেট্রোল না থাকায় সবুজ মাঠে সৌরবিদ্যুতের ছোঁয়া, বদলে যাচ্ছে কৃষির চিত্র আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ

সালমান ভারতের শীর্ষ করদাতাদের তালিকায় ৮ম

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা, শেয়ার ব্যবসায়ী থেকে শুরু করে খ্যাতিমান আইনজীবী পর্যন্ত ভারতে বছরে শীর্ষ করদাতাদের তালিকায় রয়েছেন। শীর্ষ ১৫জনের তালিকায় পাঁচ জনই বলিউডের অভিনেতা। ভারতীয় শীর্ষস্থানীয় গণমাধ্যম দি ইন্ডিয়ার এক্সপ্রেস আজ সেই তালিকা প্রকাশ করেছে।

বছরে ২০ কোটি রূপি কর দিয়ে দেশের সেরা করদাতাদের তালিকায় অষ্টম অবস্থানে রয়েছেন ভাইজান। এছাড়াও বলিউড তারকাদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি কর দিয়েছেন। চলতি হিসাব বছরে সালমান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’ আয় করেছে ৬শ’ কোটি রূপি। এছাড়া সালমানের ‘প্রেম রতন ধন পাও’ আয় করে ২শ’ কোটি রূপি।

বলিউড তারকাদের মধ্যে দ্বিতীয় এবং করদাতাদের তালিকায় নবম অবস্থানে বলিউডের আরেক মেগা স্টার অক্ষয় কুমার। চলতি আর্থিক বছরে তিনি দেশের কোষাগারে জমা করেছেন ১৬ কোটি রূপি।

অক্ষয়ের পরেই তালিকায় দশম অবস্থানে রণবীর কাপুর। যদিও বক্স অফিসে চলতি বছরে রণবীরের ক্যারিয়ারের গ্রাফ ছিল নি¤œমুখী। তবু ‘বোম্বে ভেলভেট’ সিনেমার সুবাদে তিনি দেশের কোষাগারে জমা করেছেন ১৫ কোটি রূপি।

এর পরেই রয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। তালিকায় শাহরুখের অবস্থান ১১তম এবং তিনি বছরে কর দিয়েছেন ১৪ কোটি রূপি।

১৫ জনের তালিকায় ১৪ তম অবস্থানে বলিউডের শাহেনশা খ্যাত অমিতাভ বচ্চন। বছরে তিনি কর দিয়েছেন ৮ কোটি ৭৫ লাখ রূপি।


এ ক্যটাগরির আরো খবর..