× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

‘সালমান বলিউড ইন্ডাস্ট্রির মসিয়াহ’

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬

বলিউডের ‘ভাইজান’ হিসেবে এতদিন সালমানকে জেনে এসেছেন সবাই। কিন্তু সংগীত পরিচালক-অভিনেতা হিমেশ রেশমিয়ার কাছে তিনি তার চেয়েও বেশি। বলিউডে তার সাফল্যের পেছনে সালমানের অবদান উল্লেখ করে হিমেশ বলিউডের ‘মসিয়াহ’ বা সর্বোচ্চ নেতা বলেছেন সালমানকে।

সালমান অভিনীত পেয়ার কিয়া তো ডরনা কিয়া’র মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় হিমেশের। এরপর এ অভিনেতার তেরে নাম, ম্যায়নে পেয়ার কিয়া, বডিগার্ড, কিক এবং প্রেম রতন ধন পায়ো সিনেমায় সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি।

সম্প্রতি হিমেশের পরবর্তী সিনেমা তেরা সুরুর : অ্যা লিথাল লাভ স্টোরি-এর প্রচারণা অনুষ্ঠানে হিমেশ জানান, সিনেমায় তার চরিত্রটির জন্য ২০ কেজি ওজন কমিয়েছেন তিনি এবং তাকে ফিটনেস বিষয়ে পরমর্শ দিয়েছেন সালমান খান।

হিমেশে বলেন, ‘সালমান বলিউড ইন্ডাস্ট্রির মসিয়াহ।’

২০০৭ সালে আপ কা সুরুর সিনেমার মধ্য দিয়ে অভিনেতা হিসেবে অভিষেক হয় হিমেশ রেশমিয়ার। সংগীত পরিচালক থেকে অভিনেতা হয়ে ওঠা বিষয়ে তিনি জানান, নাসিরউদ্দিন শাহ এবং কবির বেদির কাছে তিনি অনেক কিছু শিখেছেন।

এ বিষয়ে হিমেশ বলেন, ‘তেরা সুরুর সিনেমায় দর্শক নতুন হিমেশ রেশমিয়াকে দেখতে পাবে। আমি গত এক বছরে অনেক পরিশ্রম করেছি এবং নাসিরউদ্দিন শাহ ও কবির বেদির মতো কিংবদন্তি অভিনেতাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি।’

শন আরানহা পরিচালতি তেরা সুরুর : অ্যা লিথাল লাভ স্টোরি সিনেমায় হিমেশ রেশমিয়ার বিপরীতে অভিনয় করছেন ফারাহ কারিমি। এছাড়া অভিনয় করেছেন নাসিরউদ্দিন শাহ, কবির বেদি, শেখর কাপুর সহ অনেকে। আগামী ১১ মার্চ মুক্তি পাবে সিনেমাটি।


এ ক্যটাগরির আরো খবর..