সালথায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি:  সকলের হাত পরিছন্ন থাক, এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৯ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা মৎস্য অফিসার সৈকত মল্লিক, উপজেলা স্বাস্থ্য অফিসার ডাঃ মোঃ নুরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আলীমুজ্জামান, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।