সালথা প্রতিনিধি: করোনা ভাইরাসের সংক্রামন প্রতিরোধে কর্মহীন হয়ে পরা অসহায় দরিদ্র পরিবারের মাঝে ফরিদপুরের সালথা উপজেলা বিএনপি সহ-সভাপতি মোঃ শাহিন মাতুব্বরের নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরন করেছেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় সালথা উপজেলা পরিষদের পাশে বিএনপির এই নেতার বাসভবনের সামনে থেকে অসহায় কর্মহীন একশত পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি আাটা ও একটি করে সাবান বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শাহিন মাতুব্বরের স্ত্রী লিপি বেগম, ছাত্র দল নেতা সাইফুল আলম, তাজুল ইসলাম, রেজাউল ইসলাম রাজ, সাইফুর রহমান সাগর, যুবদল নেতা কামাল হোসেন প্রমুখ।
বিএনপি নেতা শাহিন মাতুব্বর বলেন, উপজেলা ব্যাপি অসহায় দরিদ্র মানুষের কথা চিন্তা করে আমি আমার ব্যাক্তিগত তহবিল থেকে গরীব ও অসহায় দরিদ্রদের বাড়িতে ডেকে এনে দূরত্ব বজায় রেখে আমার সাধ্যমত একশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছি। আমার উপজেলা বাসিকে করোনা সম্পর্কিত স্বাস্থ্য বিধি মেনে চলার আহব্বান জানাই। এবং সকল মানুষকে ঘর থেকে বের না হয়ে করোনা ভাইরাস রোধে সকলকে ভূমিকা রাখতে আহব্বান করছি। দেশের পরিস্থিতি উপর আমার এই খাদ্য সহায়তা অব্যহত থাকবে। পরবর্তীতে প্রয়োজনে আরো সহায়তা করবো।





