× Banner
সর্বশেষ
আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় রাঙ্গামাটির বিভিন্ন খাল পুনঃ খনন উদ্বোধন পার্বত্য মন্ত্রীর একনেকে উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প পাস : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও পাচার হওয়া অর্থ ফেরতসহ ২১ প্রস্তাব ইআরএফের ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়ম-নীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি – তথ্যমন্ত্রী শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের দশম সভা মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশিদের খোঁজ নিলেন রাষ্ট্রদূত

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথায় বাস চাপায় পথচারীর মৃত্যু

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
saltha

ফরিদপুরের সালথায় বাসের চাপায় নাঈম মোল্লা লায়ম (২৪) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের চর বল্লভদী মোল্লার মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত নাঈম ওই এলাকার সাহেদ আলী মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাঈম সৌদি আরব প্রবাসী ছিলেন। কয়েকদিন আগে ছুটিতে দেশে এসেছেন। আজ আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়ে বল্লভদী ইউনিয়নের চর বল্লভদী মোল্লার মোড়ে পৌঁছালে গোপালগঞ্জ-ভাঙ্গা মহাসড়কের উপর অসাবধানতাবশত রাস্তা পার হওয়ার সময় গোপালগঞ্জ হতে ভাঙ্গা গামী অজ্ঞাতনামা বাসের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই খবর পেয়ে নাঈমের মরদেহ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ নিয়ে যায়।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৈমুর ইসলাম জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..