সালথায় বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

সালথায় বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: নানা কর্মসুচির মধ্যদিয়ে ফরিদপুরের সালথায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির জনকের ম্যুড়ালে ফুল দিয়ে প্রথমে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে শ্রদ্ধা জানান দলীয় নেতাকর্মীরা।

এরপর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সালথা কলেজ, সাবরেজিস্টার অফিস, উপজেলা মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।

saltha pic (2)

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। কেক কাটা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা সহকারী কমিশনার ভুমি মারুফা সুলতানা খাঁন হীরামনি, সালথা থানার ওসি (তদন্ত) সুব্রত গোলদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন গিয়াস, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রূপা বেগম, ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিঠু, হাবিবুর রহমান লাবলু, খায়রুজ্জামান বাবু প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।