আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে গ্রাম দু-দলের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। এতে উভয় দলের অন্তত ১৪ টি বসতঘর ভাংচুর করা হয়। আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে এসংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, চাঁদপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে ফারুক মিয়া সমর্থকদের সাথে ওমর মেম্বারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে।
মঙ্গলবার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় দলের সমর্থকরা দেশীয় অস্ত্র ঢাল-কাতরা, সড়কি-ভেলা, রামদা ও ইটপাটকেল নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংর্ষের সৃষ্টি হয়। ঘন্টাব্যাপী এ ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় দলের অন্তত ১৪টি বসতঘর ভাংচুর করে সংঘর্ষকারীরা। ভাংচুর ঠেকাতে এলে উভয় দলের ৫ জন আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দওেয়া হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন খান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকা শান্ত রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।

