এম,এ,জলিল যশোর প্রতিনিধি ঃ উৎসব মুখর পরিবেশে বৃহস্পতিবার সকাল ১০ টায় যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের এলজিএসপি প্রকল্পের শুভ উদ্ভোধন করা হয়েছে। প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বধীন আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতার অংশ হিসাবে উপজেলার প্রতিটি ইউনিয়নের ন্যায় এ ইউনিয়নের ১৬ লক্ষ ৯৯ হাজার টাকা ব্যায়ের এ প্রকল্পের উদ্ভোধন করেন স্থানীয় চেয়ারম্যান আলহাজ্ব নিছার উদ্দিন।
এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গোবিন্দ চ্যাটার্জী, সাংগঠনিক সম্পাদক মহাসীন আলী, উপজেলা পরিষদের সদস্য শামীমা পারভীন, ইউপি সদস্য আহসান হাবিব, প্রকল্প পরিচালক কাসেম বাবু ও স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।




